অনিঃশেষ আলো $ ১০১ সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর ইঙ্গিতে যিনি বাহিনীটি নিয়ে এসে অকস্মাৎ হামলে পড়েছিলেন, তিনি হলেন সালার যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)। দেড় হাজার মুজাহিদ দ্বারা রোমানদের পেছন থেকে তিনি আক্রমণটা করেছিলেন । মুসলিম বাহিনীটি যখন এই রণাঙ্গনের দিকে আসছিল, তখন পথে যুবাইর ইবনুল আওয়াম গোয়েন্দা মুজাহিদকে জিজ্ঞেস করেছিলেন, ওখানে ভূমির প্রকৃতি কীরূপ । যখন তিনি জানতে পারলেন, এক পার্শ্বে গিয়ে ভূমি নিচের দিকে ঢালু হয়ে গেছে, তখনই তার মাথায় বুদ্ধিটা এসেছিল এবং সিপাহসালারকে বলেছিলেন, আমি একটি চাল খেলতে চাই; আপনি আমাকে অনুমতি দিন । রণাঙ্গন থেকে অনেকখানি পথ দূরে থাকতেই তিনি হাজারদুয়েক যুজাহিদকে সাথে নিয়ে নিলেন এবং দূর পথে চক্কর কেটে সেই জায়গাটায় চলে এলেন, যেখানে ভূমি বেশ নিচের দিকে চলে গেছে। ওখানে তিনি তাঁর মুজাহিদদের লুকিয়ে রাখলেন । এই বাহিনীর সব কজন সৈন্য অশ্বারোহী ছিলেন । যুবাইর ইবনুল আওয়াম (োযি.) কোথাও একটি উচু জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের দৃশ্য অবলোকন করছিলেন । যখন তিনি দেখলেন, রোমান বাহিনী মুসলিম বাহিনীর ওপর জয়যুক্ত হতে যাচ্ছে এবং মুজাহিদদের কোনো কৌশলই সফল হতে দিচ্ছে না, তখন তার বাহিনীকে আক্রমণের আদেশ দিলেন । এদিকে সিপাহসালারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন । এই বাহিনীটি সালার যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর নেতৃত্বে কিছুদূরে গিয়ে নিম্নভূমি থেকে বেরিয়ে এল এবং রোমান বাহিনী পেছনে গিয়ে ছড়িয়ে গেল । যুদ্ধের ডামাডোলের কারণে রোমানরা এই ব্যাপারটা টেরই পেল না। এটি হযরত খালিদ ইবনুল অলীদ (রাযি.)-এর কৌশল ছিল, যেটি তিনি দু- তিনবার প্রয়োগ করেছিলেন এবং বিপুলসংখ্যক শক্রসেনাকে হত্যা করেছিলেন । ইতিহাস বলছে, আমর ইবনুল আস (রাযি.) খালিদ ইবনুল অলীদ (রাযি.)-এর কৌশলই প্রয়োগ করতেন এবং তাকে নিজের ওস্তাদ বলে স্বীকার করতেন। সাথি-বন্ধুদের আসরে যখন নিজের রণকৌশল নিয়ে কথা বলতেন, তখন তিনি খালিদ ইবনুল অলীদ ও আবু উবাইদা (রাযি.)-এর বরাত দিতেন । সমরকৌশলে রোমান সেনাপতিরাও কম কিছু ছিল না। বলা যায়, তারাও মুসলমানদের সমানে সমান ছিল । স্বয়ং সম্রাট হেরাক্ল ছিলেন একজন রণকুশলী । তার সেনাপতি আতরাবুন এই বিদ্যায় বিশেষ দক্ষতার অধিকারী বলে স্বীকৃত ছিল। অন্যান্য জাতিরা তাকে “আতঙ্ক' জ্ঞান করত । কিন্তু সেই হেরাক্ল শামের মতো বিশাল রাজ্যটি মুজাহিদীনে ইসলামের পায়ে রেখে পলায়ন করেছিলেন । তার বিখ্যাত সেনাপতি আতরাবুন মুসলমানদের হাতে প্রাণ হারাল । তার কারণ ছিল, মুসলমান আল্লাহ ও তার রাসূলের আদেশ-নিষেধ মেনে লড়াই দড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।