অনিঃশেষ আলো $ ১০০ এই কৌশলে তারা সফল হয়ে যাবে, আজকালকার সামরিক পরিভাষায় যাকে 'বুজ্ডুজ' বলা হয় । এটি ছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু মুজাহিদগণ ঘোরতর এই লড়াইটাও লড়ছিলেন, আবার নিজেদের রক্ষা করারও চেষ্টা চালাচ্ছিলেন । কেননা, তাদের সালারদের জানা ছিল সামনে কী ঘটতে যাচ্ছে। বাহ্যত রোমানরা মুজাহিদদের ওপর জয়ী হয়ে গিয়েছিল এবং তারা মুজাহিদদের কোনো কৌশলকেই সফল হতে দিচ্ছিল না । তারা বুঝে গিয়েছিল, মুসলমানরা তাদের পার্্শুলোতে আসবার চেষ্টা চালাচ্ছে । রোমানদের এই বাহিনীতে অন্যান্য জায়গা থেকে পালিয়ে-আসা অনেক সৈন্যও ছিল । কিন্তু একটা বিষয় বিশেষভাবে লক্ষ করা গেল যে, এযুদ্ধে তাদের জোশ-জযবায়ও যেন নতুন এক সজীবতা তৈরি হয়ে গেছে। তারা সত্যিকার অর্থেই প্রতিজ্ঞা নিয়ে এসেছে, ইসলামের সৈনিকদের তারা এ রণাঙ্গনেই নিঃশেষ করে ছাড়বে । পরিস্থিতিটা মুজাহিদদের জন্য যারপরনাই বিপজ্জনক হয়ে দীড়াল। হযরত ওছমান ইবনে আফফান (রাযি.)-এর আশঙ্কা সত্যে পরিণত হতে লাগল যে, আমর ইবনুল আস গোটা বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন । এবার চোখে পড়তে লাগল, আমর ইবনুল আস (রাযি.) বাহিনীটিকে সত্যিকার অর্থেই যমের মুখে তুলে দিয়েছেন । তবে তার মুখের দিকে তাকালে পরিষ্কার অনুমিত হচ্ছে, তিনি চিস্তিত বটে; তবে বিচলিত নন । চেহারায় তাঁর স্বস্তির আভা আর মেজাজটা এতই ফুরফুরে যে, রিজার্ভ ইউনিটগুলোকে তিনি পেছনেই থাকতে দিলেন । এমন পরিস্থিতিতে সাধারণত কমান্ডার রিজার্ত ইউনিটগুলোকেও যুদ্ধের আগুনে নিক্ষেপ করে থাকেন । আমর ইবনুল আস (রাযি.) ঘোড়া হাকালেন এবং একটা উপযুক্ত জায়গায় গিয়ে ঘোড়াটা থামিয়ে দিয়ে বাম বাহু ওপরে তুললেন এবং হাত দ্বারা কী যেন ইঙ্গিত করলেন । সঙ্গে-সঙ্গে ইঙ্গিতটা যেদিকে করেছিলেন, ওদিক থেকে অনেকগুলো ঘোড়ার ছুটে চলার হাঙ্গামা শোনা গেল । কিন্তু এদিকে রণাঙ্গনের হট্টগোল এত তীব্র ছিল যে, আওয়াজে বোঝা সম্ভব হলো না, ওগুলো কাদের ঘোড়া । হঠাৎ পেছন থেকে রোমানদের ওপর একটা প্রলয় ভেঙে পড়ল । রোমান সৈন্যদের পিঠে তরবারি ও বর্শা বিদ্ধ হতে লাগল । ওরা কারা এল পেছন ফিরে দেখার আগেই তারা ঘোড়ার পিঠ থেকে ধপাস-ধপাস করে পড়ে যেতে ও মরে যেতে লাগল । নিজেদেরই ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে সৈন্যরা একের-পর-এক যমালয়ে পৌছে যেতে শুরু করল । রোমান বাহিনীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। সহসা তাদের আক্রমণ ও তার তীব্রতা কমে গেল এবং তারা পেছনে সরে যেতে লাগল । ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।