অনিঃূশৈষ আলো $ ১০ এবং গভীর ভাবনায় হারিয়ে গেলেন । প্রথমে তার কপালে কয়েকটা ভাজ পড়ে গেল । কিন্তু পরক্ষণেই ওষ্ঠাধরে স্মিত হাসির রেখা ফুটে উঠল । অসাধারণ বুদ্ধিমত্তা ও অনুপম বিচক্ষণতায় আরবের মানুষ বিখ্যাত ছিল । তাদের মাঝে বীরত্ব ও দুঃসাহসিকতা ছিল অবিশ্বাস্য । এমন-এমন বুদ্ধি ও কলা-কৌশল তাদের মাথায় আসত, যা মানুষ কল্পনাও করতে পারত না। রোমানরা নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিভাগ তৈরি করে নিয়েছিল । ইসলামি শাসন ও সমাজে তখনও অবধি এই বিভাগটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি । আমর ইবনুল আস রোধি.) চিন্তার জগত থেকে ফিরে এসে সব কজন সালারকে ডেকে পাঠালেন । “আগামী কাল বাহিনীর আহারে ওই কিবতিদের নিমন্ত্রণ জানাবে'_ আমর ইবনুল আস বললেন- “একটি জরুরি কথা ভালোভাবে শুনে নাও । বাহিনীর প্রতিজন মুজাহিদকে বলে দেবে, যেন তারা খাবার সেভাবে খায়, যেভাবে রণাঙ্গনে যুদ্ধ চালাকালে খেয়ে থাকে । আর তখন তারা পোশাকও পরবে যুদ্ধের পোশাক । একজন সালারও বুঝতে পারেননি সিপাহসালারের লক্ষ্য কী, তিনি কী করতে যাচ্ছেন। কিন্তু তারপরও কেউ কোনো উচ্চবাচ্চ না করে পরিকল্পনা বাস্তবায়নে আত্মনিয়োগ করলেন । পরদিন অনেকগুলো উট যবাই করা হলো । বেশি করে ঝোল রেখে সেগুলো রান্না করা হলো । পুলিশের সমস্ত কিবতি কর্মচারীদের তাতে নিমন্ত্রণ করা হলো । মুসলমানরা খানা খেতেন মাটিতে বসে । এই ভোজানুষ্ঠানে কিবতি ধস্টান ও মুজাহিদদের মুখোমুখি করে বসানো হলো । মুজাহিদগণ খুব দ্রম্ত খানা খেতে শুরু করলেন । এক-একটা গোশতের টুকরা দাতের তলে দিয়ে এমনভাবে টানাটানি করছেন যে, ঝোলের ছিটা সামনে উপবিষ্ট কিবতি খ্রিস্টানের গায়ে গিয়ে পড়ছে এবং তার কাপড়-চোপড় নষ্ট করছে। মুজাহিদদের এমন অভদ্রোচিতভাবে খানা খেতে দেখে খ্রিস্টানরা নাক ছিটকাতে শুরু করল । তারা মনে-মনে স্থির সিদ্ধান্তে উপনীত হলো, এই মুসলমানগুলো আসলেই জংলি- ভদ্রভাবে খাওয়াটা পর্যন্ত এরা জানে না । মুজাহিদরা যখন পাত্র তুলে মুখের সঙ্গে লাগিয়ে ঝোল খেতে শুরু করলেন, তখন বড়ো করে চো-চো শব্দ হতে লাগল । মুজাহিদদের খাওয়ার এই ধরন দেখে যেকেউ বলতে বাধ্য, এরা ভালো ও সুস্বাদু খাবার জীবনে আর কখনও দেখেনি এবং আহারের রীতি- নীতি এরা জানে না। অবশেষে খাওয়া শেষ হলো এবং কিবতি খিস্টানরা মুখে ঘৃণার প্রতিক্রিয়া নিয়ে চলে গেল । আমর ইবনুল আস (রাযি.) বললেন, কিবতিদের মাঝে লোক লাগিয়ে দাও । তথ্য নাও, ওদের প্রতিক্রিয়া কী আর ওরা কী বলাবলি করছে । কয়েকজন দড$৮৬৬.211001109.0011
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.