অনিঃশেষ আলো $ ৯৯ “তুমি সরাইখানায় আমাকে একজন সাধারণ গরিব নারীর পোশাকে দেখেছিলে'_ মেয়েটি বলল- “ওটা আমার আসল পোশাক ছিল না। আসল পোশাক আমার ব্যাগে আছে । ওটা দেখলে তুমি বুঝতে পারবে, আমি কোন স্তর ও কোন মানের মেয়ে । আমার সঙ্গে যে-দুজন পুরুষ আছে, তারাও সাধারণ মানুষ নয় । এখন তারা যে-পোশাকে আছে এটা তাদের ছন্মবেশ । তারা মুকাওকিসের একান্ত ঘনিষ্ঠ লোক । মানুষের চোখ এড়ানোর লক্ষ্যে আমরা এই বেশ ধারণ করেছি । কিন্তু আমি ভাবছি'- ক্যাপ্টেন বললেন- “তোমরা হেরাক্ল পর্যস্ত পৌছবে কীভাবে? “খুব সহজেই পৌছে যাব'- মেয়েটি উত্তর দিল- “ওরা দুজন হেরাক্ল-এর সম্মুখে আমাকে মুকাওকিসের পক্ষ থেকে উপটৌকনস্বরূপ পেশ করবে । মুকাওকিস আমাকে হেরাক্ল-এর স্বভাব-চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন ৷ আমি তার মদের সঙ্গে সামান্য বিষ মিশিয়ে দেব ।' “বিষ কোথায় পাবে? ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন । “সঙ্গে করেই নিয়ে যাচ্ছি'- মেয়েটি উত্তর দিল- “বিষ আমাদের মালপত্রের সাথেই আছে । এভাবে মেয়েটি তারুণ্যের নির্বদ্ধিতা ও মদের আধিক্যের ক্রিয়ায় এমন একটা ঝুঁকিপূর্ণ মিশনের তথ্য ফাঁস করে দিল । ক্যাপ্টেন খুঁটিয়ে-খুঁটিয়ে আরও কথা বের করে নিশ্চিত হয়ে গেলেন, মেয়েটা বেশি মদপানের কারণে বেফাস কথা বলছে না; বরং তার মুখ থেকে সঠিক তথ্যই বের হচ্ছে। এই মেয়েটি ও তার সঙ্গের পুরুষ লোকদুটির দুর্ভাগ্য আর সম্রাট হেরাক্ল-এর সৌভাগ্যই বলতে হবে যে, এই ক্যাপ্টেন লোকটি রোমান ও হেরাক্ল-এর সমর্থক ছিল । ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যে করে হোক এই তথ্য তিনি হেরাক্ল পর্যস্ত পৌছিয়ে দেবেন এবং এদের ধরিয়ে দিয়ে তার থেকে পুরস্কার লাভ করবেন । পরদিন সকালে তিনি মেয়েটির সঙ্গী পুরুষদুজনকে ডেকে পাঠালেন । তারা এলে নিজের লোকদের আদেশ দিলেন, এদের ধরে নিয়ে যাও এবং হাতে-পায়ে শিকল পরিয়ে আটকে রাখো । জাহাজে এমন এক-দুটি কক্ষ ছিল, যেখানে জাহাজের কর্মচারীদের কেউ গুরুতর কোনো অপরাধ করলে বেঁধে রাখা হতো । ক্যাপ্টেনের আদেশে এদের ধরে সেখানে নিয়ে আটকে রাখা হলো । ক্যাপ্টেন প্রথমে ভেবেছিলেন, মেয়েটিকেও কয়েদখানায় ফেলে রাখবেন । কিন্তু পরে মাথায় চিন্তা এল, তিনজন একত্র হলে বসে-বসে কৌশল আটবে আর ওখানে গিয়ে বলবে, ক্যাপ্টেন মিথ্যা বলছে; আমাদের ফীসাতে এই বিষ তিনি ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।