অনিঃশেষ আলো $ ৯৮ মেয়েটি তিন-চার দিন ক্যাপ্টেনের সঙ্গে কাটাল । পুরুষালি পোশাক খুলে এখন সে মেয়েলি পোশাকই পরছে। ক্যাপ্টেন তাকে অত্যন্ত উন্নত মানের খাবার খাওয়াচ্ছেন এবং রাতে মদও পান করাচ্ছেন । ক্যাপ্টেনের সঙ্গে মেয়েটি পুরোপুরি স্বাভাবিক ও অকৃত্রিম হয়ে গেছে । তিন-চার দিন পর রাতে মেয়েটি মদ খানিক বেশিই পান করল । মধ্যবয়সী ক্যাপ্টেন বেশ প্রাণবন্ত ও ফুর্তিবাজ মানুষ । আমোদের এক অস্তরঙ্গ মুহূর্তে নানা অশালীন আচরণ করতে-করতে ক্যাপ্টেন বলে উঠলেন, তোমার মতো রূপসী মেয়ে আমি আগে কোনোদিন দেখিনি । “তুমি আমার শুধু রূপ দেখেছ'- মেয়েটি উন্মত্ত কণ্ঠে বলল- “যখন শুনবে হেরাক্ল খুন হয়ে গেছে, তখন জানতে পারবে, আমি শুধু সুন্দরী-ই নই- যার খুশি জীবনও নিতে জানি- তিনি রোমস্ম্রাট হেরাক্লই হন না কেন।' ক্যাপ্টেন খিলখিল করে হেসে উঠলেন । তার ধারণা ছিল, কথাটা মেয়েটি রসিকতা করে বলেছে । তার হাসির তোড়ে মেয়েটির কণ্ঠ স্বাভাবিক হয়ে এল । “মনে করছ, আমি মজাক করছি, না?'- মেয়েটি বলল- “আমি স্ম্রাট হেরাক্লকে বিষ পান করাতে যাচ্ছি । ওই যে দুজন লোক আমার সঙ্গে আছে; ওরা আমার দেহরক্ষী | কাজ সমাধা করে যখন আমি মিশর ফিরে আসব, তখন গিয়ে আমার সম্পদের ভাণ্ডার দেখে এসো, যা কিনা আমি মিশরের গভর্নরের কাছ থেকে উপটৌকন পেতে যাচ্ছি 1 কথাটা ক্যাপ্টেনকে ভাবিয়ে তুলল । তিনি গন্ভীর হয়ে উঠলেন, মেয়েটা এ কী বলল! ছিলেন তিনি মদের নেশায় বুঁদ; কিন্তু মধ্য বয়সে মদ তার জ্ঞানের উপর কোনো প্রভাব ফেলতে পারে না । মেয়েটা চতুর ও প্রবঞ্ক বটে; কিন্ত তারুণ্য এখনও তাকে পোক্ত হতে দেয়নি । আর মদ তার বিবেক-বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছে । অপরিপকৃতার কারণে ভেতর থেকে তার গোপন তথ্যটা বিবেকের ফাক গলে বেরিয়ে এসেছে। ক্যাপ্টেন অনুভব করলেন, কথাগুলো সে মদের নেশায় বলছে না; বরং ব্যাপার একটা এখানে আছে অবশ্যই | ফলে তিনি তথ্যটা ভালোভাবে বের করে নিতে চাইলেন । “স্মাট হেরাক্লকে হত্যার করার সাধ্য কারুর নেই'- ক্যাপ্টেন টোপ ফেললেন- “আমার নিজেরও মন চাচ্ছে, সম্রাট লোকটাকে মেরে ফেলি । কিন্তু আমার মাঝে এতখানি সাহস নেই যে, আমি তার কাছে পৌছে যাব ।' “আমি যাচ্ছি'_ মেয়েটি বলল- “তুমি দেখো; আমি কীভাবে পৌছে যাই ।' “কীভাবে যাবে? ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।