অনিঃশেষ আলো $ ৯৭ মেয়েটি বলল, আমার সঙ্গে দুজন পুরুষ আছে । কিন্তু জাহাজেরই একলোক ভাড়ার অতিরিক্ত উৎকোচ নিয়ে পুরুষের পোশাকে তাকে জাহাজের যাত্রী হতে দিয়েছে সেকথাটা চেপে গেল । “আমি তোমাকে সমুদ্রে ফেলে দেব ।' ক্যাপ্টেন একটা টান মেরে মেয়েটাকে নিজের কাছে নিয়ে নিলেন। মেয়েটি নিজের রূপ-যৌবন সম্পর্কে অবহিত ছিল। পুরুষের দুর্বলতার জায়গাটাও তার চেনা ছিল। ক্যাপ্টেন যেইমাত্র ঝটকা মেরে তাকে কাছে টেনে নিল, সঙ্গে-সঙ্গে সে জেনে-বুঝে ক্যাপ্টেনের বুকের সঙ্গে লেগে গেল এবং নিজের একটা বাহু তার গলার উপর ছেড়ে দিল । তারপর একটা গণ্ড ক্যাপ্টেনের একটা গালের সঙ্গে লাগিয়ে দীড়িয়ে রইল । “আমাকে আলোতে নিয়ে দেখো'- মেয়েটি বলল- “এমন দামি জিনিস কোনো পাগলই কেবল সমুদ্রে ফেলে দিতে পারে ।' ক্যাপ্টেন তো এসেছিলেনই এ মতলবে । তিনি মেয়েটাকে বাহুতে ধরে নিজের ক্যাবিনে নিয়ে গেলেন ৷ এই মেয়েটিকে তিনি সরাইখানায় দেখেছিলেন । কিন্তু দেখেছিলেন দূর থেকে শুধু চেহারাটা । এবার একান্ত কাছে থেকে ভালো করে দেখলেন । তার চমকদার রেশমি চুল দেখে ক্যাপ্টেন বুঝতে পারলেন এর মূল্য কত । এমন নারী সাধারণত রাজা-বাদশাদের হেরেমেই দেখতে পাওয়া যায় । মেয়েটা একদম স্বাভাবিক; চেহারায় ভয়ের কোনোই ছাপ নেই। “দেখো মেয়ে!'- ক্যাপ্টেন বললেন- “এটা মৃত্যুর বয়স নয় । আমি ঝুঁকি বরণ করে নিচ্ছি । এই সফরে তুমি আমার কক্ষে থাকবে । তোমার জন্য আমি সম্রাট হেরাক্ল-এর আইন অমান্য করছি ।' ক্যাপ্টেন মদের বোতল ও গ্রাস বের করলেন । নিজেও পান করতে লাগলেন এবং মেয়েটিকেও দিলেন । মেয়েটি অবলীলায় মদের গ্লাসে চুমুক দিল । মেয়েটি রাতটা ক্যাপ্টেনের কক্ষে কাটিয়ে দিল ৷ তোমরা আমাকে ধোকা দিয়েছ । কিন্তু মেয়েটা এতই সরল-সহজ ও নিষ্পাপ যে, ওর জন্য আমার মায়া ধরে গেছে। অন্যথায় পরবর্তী বন্দরে পৌছেই আমি ওকে গ্রেফতার করিয়ে নিতাম এবং শাস্তির সম্মুখিন করতাম । তারপর বললেন, এখন মেয়েটাকে আমি নিজেই লুকিয়ে রাখব | লোকদুজন চুপচাপ রইল- কোনো কথা বলল না। মেয়েটি জাহাজে কোথায় কীভাবে থাকছে সেই ভাবনা ভাববার গরজই তারা বোধ করল না। অনিঃশেষ আলো-৩ /৭ ছড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।