অনিঃশেষ আলো $ ৯৬ দিনভর দায়িত্ব পালন করে সন্ধ্যাবেলা সূর্যটা সমুদ্রের মাঝে ডুবতে শুরু করেছে। এখন আর ডাঙার কোনো নাম-চিহৃও চোখে পড়ছে না । যেদিকেই চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। মেয়েটা সারাটা দিনে দু-তিনবার বের হলো এবং জাহাজের ছাদে উঠে সমুদ্বের মনকাড়া দৃশ্য উপভোগ করল । এটা তার জীবনের প্রথম নৌভ্রমণ | সে নিজের লোকদের কাছে বসা ছিল । এমন সময় জাহাজের সেই কর্মকর্তা এসে বলল, পানাহার সেরে এক্ষুনি জায়গামতো চলে যাও এবং রাতটা ওখানেই কাটাও । সে মেয়েটিকে নিশ্চয়তা দিল, ওখানে তোমার ধরা খাওয়ার কোনোই ভয় নেই । নিজের লোকদের সাথে বসে খানা খেয়ে মেয়েটি লুকানোর জায়গায় চলে গেল এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল । চা যাত্রীরা সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন । জাহাজের রাতের ডিউটির জনাকয়েক কর্মকর্তা-কর্মচারী সজাগ আছে শুধু । ক্যাপ্টেন তার ক্যাবিন থেকে বের হলেন এবং সোজা সেই জায়গাটায় চলে গেলেন, যেখানে মেয়েটা গুটিয়ে-রাখা-পালের আড়ালে লুকিয়ে শুয়ে আছে। ক্যাপ্টেন মেয়েটার পায়ে আলতো খোঁচা মেরে জাগিয়ে তুললেন । মেয়েটা হঠাৎ বিড়বিড়িয়ে উঠে বসল । “কে তুমি?'_ ক্যাপ্টেন প্রভাবদীপ্ত কণ্ঠে ও শাসনের সুরে জিজ্ঞাসা করলেন- “এখানে শুয়ে আছ কেন? “আমি জাহাজের যাত্রী'- মেয়েটি উত্তর দিল- “এখানে দীড়িয়ে ছিলাম আর হঠাৎ চোখ লেগে গেল ।' ক্যাপ্টেন মেয়েটার বাহু ধরে তুলে দীড় করালেন এবং মাথার কাপড়টা সরিয়ে দিলেন । মেয়েটার গুটিয়ে রাখা লম্বা চুলগুলো খুলে গেল এবং কীধ ও পিঠের উপর ছড়িয়ে পড়ল । তার পরিধানে পুরুষালি পোশাক ছিল বটে; কিন্তু কণ্ঠ তো পুরুষোচিত বানানো যায় না। “আমাকে ধোকা দিচ্ছ!'- ক্যাপ্টেন রাগাস্তিত গলায় বললেন এবং মেয়েটাকে টেনে বের করে আনলেন- “একা, নাকি সঙ্গে কেউ আছে? | ক্যাপ্টেনের জানা ছিল, মেয়েটার সঙ্গে দুজন পুরুষ মানুষ আছে । কিন্তু বোঝাতে চাচ্ছেন, তিনি কিছুই জানেন না এবং কর্তব্যের তাগিদে এমনিতেই এখানে এসেছেন । ছড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।