অনিঃশেষ আলো €$ ৯৫ যাত্রীরা যার-যার জায়গা বেছে নিচ্ছে এবং আপন-আপন মালামাল গুছিয়ে রাখছে । এমন সময় যে-কর্মকর্তা এদের কাছ থেকে ঘুষ নিয়েছিল, সে এসে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেল । পাল রাখার স্থানে খানিক গভীর জায়গা ছিল । কর্মকর্তা মেয়েটাকে ওখানে বসিয়ে দিল এবং পালের একটা অংশ তার উপর ছড়িয়ে দিল । এখন আর মেয়েটাকে কারুর দেখবার কোনোই জো নেই । মেয়েটা সরল-সোজা কোনো গ্রাম্য নারী নয় যে, কোনো বাদ-প্রতিবাদ না করে ভেড়া-বকরির মতো যেখানে বেঁধে রাখবে, সেখানেই পড়ে থাকবে । এক অতিশয় চতুর ও প্রবঞ্চক বাইজি-নর্তকী মায়ের কন্যা ও । এই কচি বয়সেই মেয়েটার সবচেয়ে বড় ও কার্যকর অস্ত্র হলো দৈহিক সুষমা, তারুণ্য আর সেই প্রশিক্ষণ, যা সে তার মায়ের কাছ থেকে লাভ করেছে । সে কর্মকর্তাকে জিজ্ঞেস করল, জাহাজ গন্তব্যে পৌছতে কদিন সময় লাগবে? “স্বাভাবিক হিসাবে দশ থেকে বারো দিন লাগবার কথা”- কর্মকর্তা উত্তর দিল- “কিন্তু তা নির্ভর করে বাতাসের উপর । বাতাস যদি অনুকূল থাকে আর জোরালো হয়, তা হলে জাহাজও দ্রুত চলবে । অন্যথায় পনেরো-বিশ দিনও লেগে যেতে পারে । আর যদি মাঝনদিতে ঝড়ের কবলে পড়ে যাই, তা হলে বলা মুশকিল ঝড় জাহাজকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে ।' “তার মানে কি এই যে, এতগুলো দিন আমাকে এখানেই লুকিয়ে বসে থাকতে হবে? মেয়েটি বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করল । 'না'- কর্মকর্তা উত্তর দিল- প্রথম কথা হলো, এ পোশাকে তোমাকে কেউ চিনতেই পারবে না। ফলে সারাক্ষণ লুকিয়ে থাকার প্রয়োজন হবে না। এখন তো এনে আমি তোমাকে জায়গাটা চিনিয়ে দিলাম যে, যখন প্রয়োজন হবে, এখানে এসে লুকোবে । দ্বিতীয়ত, ক্যাপ্টেন সব সময় বাইরে ঘোরাফেরা করেন না; দিনের বেলা কিছু সময় ঘুমান । তখন আমি তোমাকে এখান থেকে বের করে জাহাজের ছাদে পাঠিয়ে দেব আর তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে 1 মেয়েটিকে ওখানে বসিয়ে রেখে লোকটি সরাসরি ক্যাপ্টেনের কাছে চলে গেল এবং বলল, আপনার শিকার এসে পড়েছে । ক্যাপ্টেনকে সে মেয়েটির অবস্থানের জায়গাটা চিহ্নিত করে দিল । ক্যাপ্টেন খুশি হয়ে কিছু পুরস্কার দিয়ে তাকে বিদায় করে দিলেন । জাহাজের নোঙর উঠে গেল । কর্মচারীরা জাহাজের পাল উড়িয়ে দিল । জাহাজ বন্দর ত্যাগ করে খোলা সমুদ্রের দিকে এগুতে শুরু করল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।