Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ৯৪ নিয়েই যেতে হবে। তারা জাহাজ-কর্মকর্তাকে স্বার্থের টোপ দিল । বলল, যেভাবে হোক আমাদের নিয়ে যাও; আমরা আমাদের কর্তব্য পালন করব । বলো, আমাদের কী করতে হবে । “খুবই কঠিন কাজ'_ জাহাজ-কর্মকর্তা ঘুষের রেট বাড়ানোর লক্ষ্যে বলল- “একে পুরুষের পোশাক পরিয়ে নেওয়া যেতে পারে । কিন্তু এত দীর্ঘ সফরে একে ক্যাপ্টেনের চোখ থেকে লুকিয়ে রাখা খুবই ঝুঁকিপূর্ণ হবে । ক্যাপ্টেন খুবই নির্দয় ও নির্মম মানুষ । ধরা পড়ে গেলে একে তুলে নদীতে ফেলে দেবেন ।' “তারা ঘ্বষের রেট বাড়িয়ে দিল এবং অনুনয়ের সাথে বলল, জাহাজে একে লুকিয়ে রাখার দায়িত্ব আমাদের । আপনি শুধু একে সাথে নেওয়ার অনুমতি দিন। কিন্তু তারা জানতে চাইল না, মেয়েটাকে আমরা কেন নিতে পারব না? মেয়েমানুষ জাহাজের যাত্রী হতে পারে না? এটা কার আদেশ? তাদের বিবেক- বুদ্ধির উপর সেই এশ্বর্য সওয়ার হয়ে ছিল, যা কিনা তাদের পাওয়ার কথা । অবশেষে জাহাজ-কর্মকর্তা দাবি অনুসারে উৎকোচ নিয়ে তাদের বলল, তোমাদের কোনো পোশাক থাকলে বের করো । তারা এক স্যুট পোশাক বের করে দিল । কর্মকর্তা কক্ষের দরজা বন্ধ করে মেয়েটাকে পোশাকগুলো পরাল । তারপর তার মাথা ও মুখের কিছু অংশ এমনভাবে ঢেকে দিল, যেমন করে মানুষ মরুভূমির সফরের সময় কিংবা এমনিতেই ঢেকে নেয় । অবশেষে খুঁটিয়ে-খুঁটিয়ে যাচাই করে জাহাজ-কর্মকর্তা সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, এখন আর একে কেউ চিনতে পারবে না। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি'_ জাহাজ-কর্মকর্তা বলল- “জাহাজে আমি মেয়েটাকে লুকিয়ে রাখার পুরোপুরি চেষ্টা করব । কিন্তু ক্যাপ্টেন যদি টের পেয়ে যান কিংবা তিনি যদি মেয়েটাকে দেখে ফেলেন, তখন আর আমার কিছু করার থাকবে না । তার. থেকে একে রক্ষা করার দায়িত্ব তোমাদের । ১০০ পরদিন যাত্রীরা বন্দরে গিয়ে জাহাজে চড়তে শুরু করল । এরা দুজনও মেয়েটাকে পুরুষের পোশাক পরিয়ে সঙ্গে করে জাহাজে উঠে গেল । জাহাজের একজন লোকও দেখল না, অল্প বয়সের একটা মনকাড়া সুন্দরী মেয়ে জাহাজে উঠে গেছে। ভাড়া উসুলকারী ভাড়া আদায় করে নিল । দ্বিতল জাহাজটা বেশ বড়সড় ছিল । অনেক যাত্রীরও সমাগম; আবার জায়গাও প্রচুর । একজায়গায় জাহাজের মালপত্র পড়ে ছিল এবং বাড়তি পালগুলোও ওখানে পেঁচিয়ে রাখা ছিল। ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।