Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৯৩ তখন জাহাজের ক্যাপ্টেন বা অন্য কোনো কর্মকর্তা এসে ঘোষণা দিত, জাহাজ কাল অমুক সময় রওনা হবে। জাহাজের ক্যাপ্টেন ও কমকর্তা-কর্মচারীরা সরাইখানায় এসে খানা খেত । বাজিস্তিয়ার দিককার রোম-উপসাগরের উপক্লগামী নৌজাহাজ প্রস্তুত হচ্ছিল । এক দিন আগে এই জাহাজের ক্যাপ্টেন সরাইখানায় এলেন । তিনি দেখতে এসেছেন, এখানে কতজন যাত্রী আছে। যাত্রীরা সংবাদ পেল, জাহাজের ক্যাপ্টেন এসেছেন । তারা সবাই বাইরে বেরিয়ে এল । পারেনা বেটার দেখে বেলের রন নেকাব ছিল না। ক্যাপ্টেন মেয়েটার রূপ দেখে অবাক হয়ে গেলেন । তিনি জানতে পারলেন, এই মেয়েটাও তার জাহাজের যাত্রী হচ্ছে । সেকালে জাহাজের ক্যাপ্টেনরা জাহাজে নিজেদের রাজা মনে করতেন এবং সাধারণত তারা খুবই অসচ্চরিত্র ও অপরাধপ্রবণ হতেন । মেয়েটার উপর এই ক্যাপ্টেনের কুদৃষ্টি আটকে গেল । ক্যাপ্টেন চলে গেলে কিছুক্ষণ পর জাহাজের অপর এক কর্মকর্তা সরাইখানায় এল এবং অপেক্ষমাণ যাত্রীদের মাঝে ঘোরাফেরা করতে লাগল । সে মেয়েটার সঙ্গী পুরুষদুজনের সামনে এসে দীড়িয়ে গেল এবং তাদের সাথে এমনভাবে কথা বলল, যেন সাক্ষাটা এমনিতেই হয়ে গেছে। অথচ, সে ক্যাপ্টেনের পাঠানো লোক এবং আয়োজনটা মেয়েটাকে ফাঁসানোর জন্য করা হয়েছে । জিজ্ঞাসা করল, তোমাদের সাথে এই মেয়েটা কে? তোমাদের সঙ্গে কেন এসেছে? তারা বলল, এ আমাদের সহ্যাত্রীঃ আমাদের সঙ্গে যাবে । কর্মকর্তা বলল, এই বয়সের মেয়েরা জাহাজে যেতে পারে না। অন্য কোনো জাহাজ নিলেও একে আমরা নেৰ না। তোমরা পরবর্তী জাহাজের অপেক্ষা করো । মাসখানেক পরই আরেক জাহাজ এখান থেকে নোঙর তুলবে । শুনে লোকদুজন বিচলিত হয়ে উঠল | এত দিন অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ, তাদের তাড়াতাড়ি যাওয়া দরকার | তারা মিশরের গভর্নরের আদেশ পালন করছে এ তেমন কোনো বিষয় নয় । হেরাক্ল-এর সঙ্গেও তাদের এমন কোনো শক্রতা নেই যে, তাকে তাদের হত্যা করতেই হবে । লক্ষ্য তাদের সেই উপটৌকন, যা কিনা এই মিশনটি বাস্তবায়ন করতে পারলে তাদের হাতে আসবার কথা | এত দীর্ঘ সময় অপেক্ষা তারা করতে পারবে না । অন্যথায় এর মধ্যে মুকাওকিস তার সিদ্ধান্ত পালটেও ফেলতে পারেন । তাছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয়, তাও তো বলা যায় না। কাজেই যে করেই হোক তাদের এ জাহাজে করেই যেতে হবে এবং মেয়েটাকে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।