অনিঃশেষ আলো $ ৯২ শূন্য হয়ে গেছে । আমর ইবনে আস রোঘি.) এগিয়ে গিয়ে সেগুলো সব দখল করে নিলেন । ফাউমের আলোচনা বিগত অধ্যায়ে এসেছে । অঞ্চলটি এতই বিশাল ও বিস্তৃত ছিল যে, মিশরের একটি প্রদেশের মর্যাদা তার অর্জিত ছিল । আমর ইবনে আস (রাধি.)-এর নির্দেশে এই প্রদেশের বড়-বড় শহরগুলোতে মুসলমানদের গভর্নরগণ পৌছে গেছেন এবং তারা ওখানকার নাগরিকদের কাছ থেকে ট্যাক্স উসুল করতে শুরু করেছেন। ইতিহাসে এসেছে, জনসাধারণের উপরও মুসলমানদের এমন প্রভাব বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, তারা কোনো প্রকার আপত্তি না করে ট্যাক্স দিতে শুরু করে দিল । ইতিহাসে একথাও এসেছে যে, জনসাধারণের মাঝে একটি কথা ছড়িয়ে পড়েছিল, বিজেতা মুসলমানরা রোমান বাহিনীর অফিসার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের ধরে শিকলে বেঁধে ফেলছে এবং পরে তাদের সিপাহসালারের সামনে নিয়ে হাজির করছে আর তিনি তাদের শাস্তি দিচ্ছেন । এ প্রদেশে যাদের গভর্নর ও প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত করা হলো, আমর ইবনে আস (রোযি.) তাদের কঠোর ভাষায় আদেশ দিলেন, নাগরিকদের থেকে যার-যার অবস্থা অনুপাতে ট্যাক্স উসুল করবে এবং কেউ যেন কোনো প্রকার অভিযোগ আরোপের সুযোগ না পায় । হেরাক্ল-এর কাছে এই পরাজয়ের সংবাদ পৌছানো মুকাওকিসের কর্তব্য ছিল । হেরাক্ল-এর প্রতিক্রিয়াও যে খুবই কড়া হবে তাও মুকাওকিসের জানা ছিল। মুকাওকিস ইতিমধ্যেই দেখেছেন, হেরাক্ল শামের পরাজয় ও সেখান থেকে পিছুহটার সব দায় তার মাথায় রেখেছেন। তিনি হেরাক্ল-এর নামে বার্তা লেখালেন এবং পত্রখানা একজন দূতের হাতে দিয়ে তাকে বাজিস্তিয়ার উদ্দেশে রওনা করিয়ে দিলেন । চা লোকদুটো মেয়েটাকে নিয়ে এস্কান্দারিয়া পৌছে গেল | ওখান থেকে সামুদ্রিক জাহাজে করে বাজিস্তিয়া পৌছে যাবে । তারা নিজেরা সাধারণ মানুষের পোশাক পরেছে এবং মেয়েটাকেও একজন হতদরিদ্র নারীর বেশ ধরিয়ে দিয়েছে । তার মাথা ও মুখমণ্ডল এমনভাবে ঢাকা যে, চোখদুটো ব্যতিরেকে আর কিছুই দেখা যাচ্ছে না। এস্বান্দারিয়া পৌছে তারা জানতে পারল, জাহাজ দুদিন পর রওনা হবে । তারা দুদিনের জন্য একটা সরাইখানায় উঠে গেল । সরাইখানাটা বন্দরের সন্নিকটেই ছিল । এখানে সাধারণত জাহাজের অপেক্ষায় অপেক্ষমাণ যাত্রীরা এসে আশ্রয় নিত । যখন একটি জাহাজ প্রস্তুত হয়ে যেত, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।