অনি£শেষ আলো $ ৯১ ওগুলোতে গিয়ে চড়ে বসল এবং মাঝি-মাল্লাদের বাধ্য করে নদীর ওপার চলে গেল। মুকাওকিস ব্যবিলনেই ছিলেন । তিনি তার বাহিনীর এই পরিণতি দেখছিলেন । কিন্তু তার অসহায়ত্ের অবস্থা এমন ছিল যে, জীবন রক্ষার এই কসরত ও বিশৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব ছিল না । বাহিনীর এই মানসিক অবস্থার মধ্যে যদি তিনি তাদের প্রতিহত করতে চেষ্টা করতেন, তা হলে নিজবাহিনীর হাতে জীবন হারাতে হবে এমনও আশঙ্কা বিরাজ করছিল । আমর ইবনে আস (োযি.) যদি ব্যবিলনের উপর আক্রমণ চালাতেন, তা হলে হয়তবা তিনি এই দুর্গটিও নিয়ে নিতে পারতেন । কিন্তু গোয়েন্দারা তাকে আগেই তথ্য জানিয়ে রেখেছিল, রোমানরা একদল সৈন্যকে বাইরে পাঠিয়ে দিয়ে বিপুলসংখ্যক সৈন্য ব্যবিলনে প্রস্তুত অবস্থায় রেখে দিয়েছে । এটি মুকাওকিস ও থিওডোরের সতর্কতামূলক আয়োজন ছিল । তাদের অনুভূতি ছিল, বাহিনী তাদের পিছপাও হতে পারে । সেই পরিস্থিতিতে মুসলমানরা ব্যবিলনের উপর আক্রমণ চালাতে পারে । সেজন্য তারা ব্যবিলনেরও প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে রেখেছিলেন । আমর ইবনে আস ভেবে-চিস্তে ও পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, ব্যবিলনের উপর শক্তি ব্যয় করার চেয়ে বাইরে যেসব রোমান সৈন্য ভীত-সন্তস্ত অবস্থায় আশ্রয়ের খোজে পালিয়ে বেড়াচ্ছে, ধরে-ধরে তাদের খতম করা-ই বেশি ভালো হবে । কয়েকজন এঁতিহাসিক লিখেছেন, কয়েকজন সেনা-অফিসার এস্কান্দারিয়ায় কোনো এঁতিহাসিকই তাদের সংখ্যা লিখেননি। শুধু লিখেছেন, এ যুদ্ধে রোমানদের জীবনহানির কোনো শুমার ছিল না। ূ ইসলামের সৈনিকরা আরও এক-দুটি দুর্গ বিনাযুদ্ধে নিয়ে নিলেন । কিন্ত তাদের আসল জয় ছিল, রোমানদের গোটা বাহিনীর উপর মুসলমানদের আতঙ্ক ছেয়ে গিয়েছিল এবং দীর্ঘ সময়ের জন্য তারা যুদ্ধের সাহস ও মনোবল হারিয়ে ফেলেছিল । সখ সত হেরাক্ল মুকাওকিসকে ক্ষমা করবেন সেই সন্তাবনা একদম তিরোহিত হয়ে গেল । শহর-নগর ও দুর্গ-কেল্লার কথা আলাদা । মুসলমানরা এ যাবত যে-বিজয় অর্জন করে ফেলেছে, তাতে নীলনদের উভয় তীরও তাদের আধিপত্যে এসে পড়েছে । মুকাওকিস হেরাক্লকে নিশ্চয়তা দিয়ে রেখেছিলেন, আরবের এই বদ্দদের তিনি নীল পর্যস্ত পৌছতেই দেবেন না । আইনুশ-শামস-এর যুদ্ধের ফলে ছডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।