অনিঃূশেষ আলো ৬ ৯০ নেতৃত্বে পুনরায় সেই পজিশন অর্জন করে নিলেন যে, রোমানরা আবারও ভেতরের দিকে গুটিয়ে গেল । এই অবস্থায় হঠাৎ পেছন থেকে তাদের উপর যেন কেয়ামতের বিভীষিকা ছুটে এল । এরা বনুওয়ায়েলের গুহাগুলোতে লুকিয়ে থাকা সেই নির্বাচিত পাঁচশো জানবাজ, যারা ওখানে ইঙ্গিতের অপেক্ষায় বসে ছিলেন । সিপাহসালার আমর ইবনে আস দূত পাঠিয়ে তাদের নির্দেশ জানিয়ে দিলেন। তারা উক্কার মতো ছুটে এসে পেছন থেকে রোমান বাহিনীর উপর আক্রমণ করে বসলেন । রোমানরা বুঝে ফেলল, এরা মুসলমানদেরই আরেকটি বাহিনী, যারা পেছন থেকে এসেছে । থিওডোরের ভাষণ আর শপথ রোমান বাহিনীর যে-ভীতি- আতঙ্ককে চাপা দিয়ে রেখেছিল, মুসলিম বাহিনীর অভাবিত এই আক্রমণ তা আবারও জাগিয়ে তুলল | রোমান বাহিনীর মনে চরম হতাশা ও কম্পন সৃষ্টি হয়ে গেল । মুসলমান-ভীতি তাদের পুনরায় ঝাপটে ধরল । রোমান বাহিনী সাহস হারিয়ে ফেলল এবং হুড়মুড় করে রণাঙ্গন থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে উম্মেদানিনের দিকে পালাতে শুরু করল । তাদের মাঝে চরম হতাশা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল এবং সারিবদ্ধতা ও বিন্যাস ভেঙে চুরমার হয়ে গেল । তারা ভয়-পাওয়া-মেষপালের মতো উম্মেদানিনের দিকে বেরিয়ে গেল । যেইমাত্র তারা পাহাড়ের কোল ঘেঁষে অতিক্রম করতে শুরু করল, অমনি নির্বাচিত মুসলিম জানবাজদের অপর দলটি বেরিয়ে এল এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সমস্ত এতিহাসিক লিখেছেন, এবার রোমানরা বুঝে ফেলল, মুসলমানদের একটি নয়- তিনটি বাহিনী | রোমানদের কোনো বিন্যাস ছিল না এবং তারা সেনাপতিদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল । তারা এতই সন্ত্রস্ত ছিল যে, আত্মরক্ষার লড়াইও তারা লড়ল না । কেবলই পিছু হটার আর জীবন রক্ষার্থে বেরিয়ে যাওয়ার চেষ্টায় তটস্থব ছিল । আরব জানবাজরা তাদের এমন গণহারে হত্যা করল যে, কোনো রোমান তাদের সেই আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেয়েছিল কিনা বলা মুশকিল । এটি হযরত খালিদ ইবনে অলীদ (রাযি.)-এর সেই বিশেষ রণকৌশল ছিল, যার মাধ্যমে তিনি এর চেয়েও বেশিসংখ্যক রোমান সৈন্যকে অসহায় ও কোণঠাসা করে ধ্বংস করে দিতেন । পালিয়ে-যাওয়া বহু রোমান সৈন্য ব্যবিলন দুর্গে গিয়ে আশ্রয় নিল । ব্যবিলনের সৈন্যরা তাদের কাছ থেকে আইনুশ-শাম্স যুদ্ধের কাহিনী শুনল । পূর্ব থেকে আতম্বগ্রস্ত বাহিনীটি আরও আতঙ্কিত হয়ে ওখান থেকে পালাতে শুরু করল। নীলনদের কুলে সৈন্যদের ব্যবহারের জন্য বিপুলসংখ্যক নৌকা বাধা ছিল । তারা ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।