এক মদিনা থেকে সহযোগী বাহিনী এখনও আসেনি । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) দৃূতমারফত আমীরুল মুমিনীন হযরত ওমর (োধি.)কে যুদ্ধের অবস্থা এবং পরিবর্তিত প্রতিটি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করতে থাকেন । তার বেশ কজন প্রশিক্ষণপ্রাপ্ত দ্রুতগামী কঠিনপ্রাণ দূত ছিল | মানচিত্রে মিশর ও মদিনার দূরত্ব দেখুন । অনেক পথ । সেযুগে ঘোড়ার পিঠে বসে এই দূরত্ব এক মাসে পাড়ি দেওয়া সম্ভব ছিল, নাকি আরও বেশি সময়ের প্রয়োজন হতো নিশ্চিত করে বলা মুশকিল । কিন্তু একজন দ্রুতগামী দূত অল্প কদিনেই এই পথ অতিক্রম করে ফেলত । এই পথ অতিক্রম করতে হতো সেসব অঞ্চল দিয়ে, যেগুলো ইসলামের সৈনিকরা সালতানাতে ইসলামিয়ায় যুক্ত করে নিয়েছিলেন । দৃূতরা সড়ক পথে লোহিত সাগরের কিনারে-কিনারে মদিনায় আসা-যাওয়া করছিল । পুরো পথে চৌকি বসিয়ে দেওয়া হয়েছিল, যেগুলোতে অতিশয় তাজাদম ঘোড়া প্রস্তুত থাকত । দৃতরা ক্লান্ত ঘোড়াগুলোকে চৌকিতে রেখে নতুন ঘোড়া নিয়ে সফর অব্যাহত রাখত । কোথাও-কোথাও পানাহার বা একটুখানি জিরোনোর জন্য বিরতি নিত । কিন্তু কি দিন, কি রাত; তারা ঘোড়ার পিঠে বসে একনাগাড়ে পথ চলত | এভাবে সংবাদ ও বার্তা আদান-প্রদানের ব্যবস্থাপনাকে সত্যিকার অর্থেই বিদ্যুর্গতিসম্পন্ন বানিয়ে দেওয়া হয়েছিল । কক্স আমর ইবনে আস (রাযি.)-এর দূত দিনকতক পর-পরই মদিনা পৌছে যেত এবং আমীরুল মুমিনীনকে মিশরের সর্বশেষ পরিস্থিতির সংবাদ পৌছাত । ইতিহাস বলছে, আমর ইবনে আস (রাযি.) প্রতিটি বার্তায়-ই জরুরি সাহায্যের কথা লিখতেন । কিন্তু কখনও কোনো বার্তায়-ই তিনি লিখেননি, যদি সাহায্য না পাই, তাহলে আমি অগ্রযাত্রা থামিয়ে দিতে বাধ্য হব এবং এই সামরিক অভিযান থমকে যাবে । তার প্রতিটি বার্তা-ই উৎসাহব্যগ্রক হতো, যেন তার কোনো প্রকার সমস্যা বা কোনো ধরনের হতাশা নেই। কিন্তু তার অর্থ কখনোই এ নয় যে, আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) এ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।