Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৯ তখন সেই অনুপাতে রোমান সৈনিকদেরও ছড়িয়ে যেতে হলো । আমর ইবনে আস এটিই চাচ্ছিলেন। আমর ইবনে সামনের দিকে এগিয়ে গিয়ে রোমান বাহিনীর মুখোমুখি চলে গেলেন এবং নিজের ইউনিটগুলোকে বললেন, তোমরা লড়াই করতে-করতে পেছনের দিকে সরে আসো, যাতে শক্রবাহিনী আরও সামনের দিকে চলে আসে । ইতিহাস এই যুদ্ধের নাম দিয়েছে “আইনুশ-শামসের লড়াই" । মন্তব্য করেছে, মিশরে যতগুলো লড়াই হয়েছিল, সবগুলোর মধ্যে এটি-ই ছিল সবচেয়ে বেশি রক্তক্ষয়ী ও ঘোরতর । জায়গাটা ছিল এমন মরুভূমি, যেখানে বালির সঙ্গে মাটিও ছিল । ফলে এত বেশি ধুলি উ্থিত হলো যে, উভয় বাহিনীরই সৈন্যরা তাতে হারিয়ে গেল এবং শক্র-বন্ধু পার্থক্য করা দুষ্কর হয়ে গিয়েছিল । মুজাহিদদের যে-ইউনিটগুলো ডানে-বায়ে চলে গিয়েছিল, তাদের সালার তাদের দুশমনের পার্থে নিয়ে গেলেন এবং উভয় পার থেকে আক্রমণ চালালেন। তার ফলে শক্রবাহিনীর সেনারা কর্তিত ও ধরাশায়ী হতে লাগল । এ কৌশলে আরেকটি উপকার এই হলো যে, উভয় বাহুর চাপে রোমান বাহিনী ভেতরেই জড়ো হয়ে যেতে বাধ্য হলো, যার ফলে তাদের নড়াচড়া করার সুযোগ বন্ধ হয়ে গেল । বিপুলসংখ্যক সৈন্য অল্প জায়গায় ঠেসে যেতে বাধ্য হলো । তাদের ঘোড়াগুলো সম্মুখ-পেছন ও ডান-বাম থেকে একটা অপরটার সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করল । বিপুলসংখ্যক শক্রসেনাকে কাবু করতে এমন কৌশলই অবলম্বন করতে হয়। সুবিজ্ঞ সেনাধিনায়ক আমর ইবনে আস (রাযি.) এখানে এই কৌশলটি প্রয়োগ করলেন । কিন্ত্ব শক্রসেনার সংখ্যা এত অধিক ছিল যে, মনে হতে লাগল, তারা মুসলিম সেনাদের উপর ছেয়ে যাবে । থিওডোরও ভালো-ভালো কৌশলই ঠিক করছিলেন এবং তার আদেশ-নিষেধ অতি দ্রুততার সঙ্গে অপরাপর সেনাপতিদের পর্যস্ত পৌছে যাচ্ছিল । এভাবে কোণঠাসা ও অসহায় হতে দেখে থিওডোর তার বাহিনীকে পেছনে সরিয়ে নিলেন এবং পুনরায় ছড়িয়ে দিলেন । মনে হচ্ছিল, রোমান বাহিনী যে- শপথ নিয়েছিল, তা পূরণ না করে ছাড়বে না। থিওডোর পুনরায় আক্রমণ চালালেন। এবারকার আক্রমণ সফল হতে যাচ্ছে বলেই মনে হলো । তিনি মুজাহিদদের বিস্তৃতি অনুপাতে নিজের বাহিনীকেও ছড়িয়ে দিলেন । ধূলি-বালির মাঝে লুকিয়ে-লুকিয়ে আকাশের সূর্যটা সামনের দিকে এগিয়ে গেল । এখন তার অবস্থান পশ্চিম আকাশে । এতক্ষণে মুজাহিদরা তাদের সেনাপতিদের ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।