Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৮৮ আনন্দিত হলেন । তিনি তার সেনাপতিদের বললেন, আমার বিশ্বাস ছিল, মুসলমানরা আইনুশ শামসের পরিত্যাক্ত নগরীর অঞ্চলের বাইরে আসবে না এবং তাদের মেরে-পিটে তাড়ানো আমাদের পক্ষে খুবই কঠিন হবে । থিওডোর তার বাহিনীকে ওখানেই থামিয়ে দিলেন । *রোমসামতরাজ্যের নিবেদিতপ্রাণ সৈনিকগণ!- থিওডোর উচ্চকষ্ঠে ও আবেগময় ভাষায় তার বাহিনীর উদ্দেশে ভাষণ দিলেন- "শক্ররা এ যাবত তোমাদের কাপুরুষ ও দুর্বল মনে করে আসছে । এখন তারা তোমাদের মুখোমুখি লড়াই করতে আসছে । তাদের সংখ্যা তোমাদের অর্ধেকও নয় । আজ তোমরা প্রমাণ করে দেখাও কাপুরুষ কারা | যদি তোমরা এই ময়দান থেকে পিছনে সরে যাও, তা হলে এই উর্বর ও প্রাচুর্যময় দেশটি থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে । রোমসাম্রাজ্য রোম-উপসাগরের ওপারেই কোণঠাসা হয়ে যাবে । তারপর মুসলমানদের দাসত্ববরণ কিংবা রোম-উপসাগরে ডুবে মরা তোমাদের ভাগ্যলিপি হয়ে যাবে । তোমরা শপথ নাও, আজ এই মুষ্টিমেয় মুসলমানদের কেটে মরুভূমিতে ফেলে দেবে ।' ইতিহাসে এসেছে, সমগ্র বাহিনী গগনবিদারী আওয়াজ তুলে সেদিন খোদার নামে শপথ নিয়েছিল, তারা হয় বিজয় অর্জন করবে, নাহয় জীবন দিয়ে দেবে । সত রক রণাঙ্গন আইনুশ-শামৃস ও ব্যবিলন থেকে দূরে নয় । সূর্য যখন মাথার উপর উঠে এল, ততক্ষণে দুদিককার বাহিনী মুখোমুখি সারিবদ্ধভাবে দীড়িয়ে গেছে । আমর ইবনে আস (রাযি.) মাঝের ইউনিটগুলোর সম্মুখে ঘোড়ার পিঠে বসা । ওদিকে রোমান সেনাপতি থিওডোরও তার বাহিনীর মধ্যখানে অশ্বপৃষ্ঠে বসে আছেন । আমর ইবনে আস (রোযি.)-এর আদেশে তার এক দেহরক্ষী অশ্বারোহী সমানের দিকে এগিয়ে গেল এবং রোমান বাহিনীকে উদ্দেশ করে উচ্চৈঃস্বরে আহ্বান জানাল, আক্রমণ তোমরা শুরু করো, যাতে তোমাদের মনে আক্ষেপ না থাকে, আরবরা তোমাদের সুযোগ দেয়নি । এই ঘোষণা শেষ হতে-না-হতেই রোমান সেনাপতি থিওডোর আক্রমণের আদেশ দিয়ে দিলেন । আমর ইবনে আস (রাযি.)-এর পূর্বপ্রদ্ত নির্দেশনা অনুযারী উভয় পার্থর ইউনিটগুলো আরও অধিক ভানে-বায়ে চলে গেল। সিপাহসালার দেখলেন, রোমান বাহিনী একটা জটলার মতো ঝাপিয়ে পড়ছে। পূর্ব থেকেই তিনি এমনটিই আশা রাখছিলেন এবং মুজাহিদদের সেই অনুপাতেই নির্দেশনা দিয়ে রেখেছিলেন । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।