Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৭ “এ-ই প্রথমবার রোমান বাহিনী খোলা মাঠে আসছে এবং তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি । তোমরা কখনও সংখ্যার পরোয়া করনি । আমরা কি বিশ্বাস করি না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যিনি সংখ্যায় আমরা এত অল্প হওয়া সত্বেও আমাদেরকে নীলনদ পর্যস্ত পৌছিয়ে দিয়েছেন? ইসলামের সৈনিকগণ! একটি কথা আমি আগেও কয়েকবার বলেছি; এখনও বলব যে, রণাঙ্গন থেকে যদি আমাদের পা উপড়ে যায়, তা হলে আমরা একজনও জীবন নিয়ে ফিরতে পারব না। মিশরের মাটিতে আমাদের নাম-চিহ মুছে যাবে । ইসলামের জন্য মিশরের ছ্বার চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে ।" এই ভাষণের পর আমর ইবনে আস (োযি.) বললেন, আমরা সকালে ফজর নামাযের পর-পরই রওনা হব । বাহিনীকে তিনি রাতেই অবহিত করে রেখেছেন, রোমানরা বাইরে বেরিয়ে এসেছে এবং তারা খোলা মাঠে যুদ্ধ করতে চাচ্ছে ইতিহাস বলছে, হযরত আমর ইবনে আস (রাযি.)-এর যুদ্ধরীতি ও রণকৌশল ঠিক হযরত খালেদ ইবনে অলীদ (োধি.)-এর অনুরূপ ছিল । যারপরনাই ভয়ানক ঝুঁকি বরণ করে নেওয়ার ক্ষেত্রে ইতিহাসনির্মাতা এ দুই সিপাহসালার একই রকম ছিলেন । আমর ইবনে আস সালারদের সেনাবিন্যাস বুঝিয়ে দেওয়ার পাশাপাশি আরও একটি পদক্ষেপ নিলেন । পাচ-পাচশো জানবাজের ছুটি ইউনিট তিনি আলাদা করে নিলেন। একটির নেতৃত্ব খারেজা ইবনে হুযাফা আর অপরটির নেতৃত্ব মিকদাদ ইবনে আসওয়াদের হাতে অর্পণ করলেন । এরা দুজনই সাহাবি ছিলেন এবং সহযোগী বাহিনীর সঙ্গে এক-একটি ইউনিটের সালারের মর্ধাদা নিয়ে মদিনা থেকে এসেছেন । আইনুশ-শামস ও ব্যবিলনের মধ্যবর্তী এলাকায় কিছু অঞ্চল ছিল পাহাড়ি, যেখানে প্রশস্ত অনেকগুলো গুহাও ছিল । এলাকাটার নাম বনুওয়ায়েল । আমর ইবনে আস একটি জানবাজ ইউনিটকে বনুওয়ায়েলের গুহাগুলোর দিকে পাঠিয়ে দিলেন আর অপরটিকে বলে দিলেন, তোমরা উম্মেদানিনের সন্নিকটস্থ পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকো । এই দুটি ইউনিটকে রাতেই রওনা করিয়ে দেওয়া হলো, যেন শক্রবাহিনী জানতে নাপারে। ফজর নামাযের পরপরই অবশিষ্ট বাহিনী যাত্রা শুরু করল । তারা যেখানে গিয়ে পৌছল, সেই জায়গাটার নাম এখন আব্বাসিয়া ৷ সেকালে বিস্তীর্ণ এই অঞ্চলটি মরুভূমি ছিল । যথারীতি নানা বেশে আগেই গোয়েন্দা পাঠিয়ে রাখা হয়েছিল । ওদিকে রোমানরাও গোয়েন্দা পাঠিয়ে রেখেছিল, যারা গিয়ে থিওডোরকে সংবাদ দিল, মুসলিম বাহিনী আব্বাসিয়ার দিকে আসছে । খবরটি শুনে থিওডোর খুবই ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।