অনিঃশেষ আলো $ ৮৬ এই আবহটা ছড়িয়ে দিয়েছিল যে, আমাদের সেনাবাহিনী কাপুরণ্ষ ও দুর্বল; তারা দুর্গের বাইরে বের হয়ে যুদ্ধ করতে ভয় পায় । আল্লাহ সিপাহসালার আমর ইবনে আস (রাধি.)-এর দু'আ কবুল করলেন । মুকাওকিস বললেন, বাহিনীকে নগরীর বাইরে গিয়ে খোলা মাঠে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হোক এবং পরিকল্পনার কোনো একটি দিকও যেন দুর্বল না থাকে। চা দুদিন পরই সিপাহসালার আমর ইবনে আস (োি.) সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, আগামী কাল সকালে ফজর নামাযের পর আমরা ব্যবিলনের উদ্দেশে রওনা হব এবং নগরীটা অবরোধ করে ফেলব ৷ এমনটি আশা করার কোনোই কারণ ছিল না যে, রোমানরা দুর্গের বাইরে এসে লড়াই করবে । কিন্তু যোহরের নামায থেকে অবসর হওয়ামাত্র ব্যবিলন থেকে এক গোয়েন্দা এসে সংবাদ জানালেন, রোমানরা দুর্গ থেকে বের হয়ে খোলা মাঠে এসে লড়াই করবে । তিনি ব্যবিলনের বাহিনীকে খোলা মাঠে মহড়া করতেও দেখেছেন। তিনি এ তথ্যও নিয়ে এসেছেন যে, এখন আর মুকাওকিস ও থিওডোর অবরোধে আসবেন না; বরং ব্যবিলন থেকে দূরে এসে মুসলিম বাহিনীকে চ্যালেঞ্জ করবেন । আমর ইবনে আস (রোযি.) তখনই তার সালারদের তলব করলেন এবং সুসংবাদের ধারায় রিপোর্টটি শোনালেন । সালারগণ সংবাদটি শুনে অনেক খুশি হলেন । তাদের পুরোপুরি আশা ছিল, খোলা মাঠের যুদ্ধে রোমান বাহিনীকে তারা টিকতে দেবেন না । আমর ইবনে আস (রাযি.) সর্বাগ্রে সেই জায়গাটি নির্বাচন করলেন, যেখানে এনে রোমান বাহিনীকে তার লড়াতে হবে । তারপর সালারদের যুদ্ধের বিন্যাস বুঝিয়ে দিলেন । বলে দিলেন, রোমান বাহিনী নগরী থেকে বের হয়ে কোনো স্থানে আমাদের চ্যালেঞ্জ করার আগেই দ্রুত পথ চলে নিজেদের পছন্দের জায়গায় পৌছে যেতে হবে । তারপর রোমান বাহিনী ওখানে আসতে বাধ্য হবে। ঈশার নামাযের পর ব্যবিলন থেকে আরেক গোয়েন্দা এলেন। তিনি সিপাহসালার আমর ইবনে আস রোযি.)কে সংবাদ জানালেন, আজ দুপুরে রোমান বাহিনী নগরী থেকে বেরিয়ে এসেছে এবং তাদের গতি আইনুশ-শামসের দিকে । এই গোয়েন্দা রোমানদের বাহিনীর সংখ্যাও জানালেন, যা কিনা মুজাহিদদের সংখ্যা থেকে কয়েক গুণ বেশি । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) ঈশার নামাযের ইমামত করলেন । সালাম ফিরিয়ে উঠে দীড়িয়ে বাহিনীর উদ্দেশে ভাষণ দিলেন : ফড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।