Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৫ আমর ইবনে আস (রাযি.) তার বাহিনীকে উদ্দেশ করে কোনো একস্থানে বলেছিলেন, আমরা যদি কোথাও থেকে পিছপা হয়ে যাই, তা হলে মনে রেখো, শক্রদেশে আমরা কোথাও আশ্রয় পাব না এবং আমাদের পালাবারও কোনো জায়গা থাকবে না ৷ এখন ব্যবিলনে বসে মুকাওকিসও তার সেনাপতিদের উদ্দেশ করে বলছেন, আমরা যদি ব্যবিলন থেকে বিতাড়িত হয়ে যাই, গোটা মিশরে কোথাও আমরা পা জমিয়ে যুদ্ধ করার সুযোগ পাব না। খোদ আমাদেরই লোকেরা আমাদের আশ্রয় দেবে না “আমি মুসলমানদের চাল বুঝে ফেলেছি'_ সেনাপতি থিওডোর বললেন- “যা কিনা আতরাবুনের মতো অভিজ্ঞ সেনাপতিও বুঝতে পারেননি । আরব বাহিনীর সিপাহসালার প্রথম আক্রমণ থেকেই এই নীতির অনুসরণ করে আসছেন যে, নিজেদের সংখ্যার দিকে দৃষ্টি দিয়ো না, আক্রমণে বেশি বিলম্ব করো না, এক জায়গায় বসে থেকো না এবং শক্রর উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ো, যেন তারা সেই আক্রমণকে অতর্কিত মনে করে । এটিই সেই কারণ, যার জন্য আরবরা প্রতিটি রণাঙ্গনে বিজয় লাভ করে চলছে । এদিকে আমরা দুর্গবন্ধ হয়ে শত্রুর অপেক্ষায় বসে থাকছি । অবরোধে আমরা যে-বণনীতি অবলম্বন করেছি, তা হলো, এক-একটি বা দু-দুটি ইউনিট বাইরে বের হয়ে আরবদের উপর আক্রমণ করছি । আরবরা আমাদের এই কৌশল বুঝে ফেলেছে এবং তার দ্বারা তারা যে- স্বার্থ উদ্ধার করেছে, তা তো আপনাদের সকলের সামনেই রয়েছে । “তুমি যা করতে চাচ্ছ, খুলে বলো ।' মুকাওকিস বললেন । “আমি চাচ্ছি, আমরা দুর্গবন্ধ হয়ে লড়ব না'_ থিওডোর বললেন- “আরবদের আমরা এতখানি সময়ই দেব না যে, তারা এসে ব্যবিলন অবরোধ করবে । তাদের সিপাহসালারের একটি নীতি হলো, শক্রর মাথার উপর চড়ে বসে থাকো, যাতে তারা মনে না করে, আমরা মনোবল হারিয়ে ফেলেছি । আমি এখন এই নীতিরই অনুসরণ করতে চাই । আপনি হয়ত শোনেননি, মিশরের মানুষ আমাদের কাপুরুষ ও দুর্বল ভাবতে শুরু করেছে যে, আমরা দুর্গের চার দেওয়ালের ভেতরে অবরুদ্ধ থেকে প্রতিরক্ষার যুদ্ধ লড়ি । এই অপবাদ আমাদের সহ্য করা উচিত নয় । এখন আমাদের বাইরে গিয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করা দরকার । এ দু'আটি-ই সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) করছিলেন । তিনি তার দু-তিনজন গোয়েন্দা ব্যবিলন পাঠিয়ে রেখেছিলেন, যারা অন্যান্য বিজিত অঞ্চলগুলো থেকে পালিয়ে-যাওয়া-নাগরিকের বেশে ওখানে গিয়েছিল । আল্লাহ তার দু'আ কবুল করলেন । এই গোয়েন্দারা-ই ব্যবিলনের নাগরিকদের মাঝে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।