Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ৮৪ এবং যুদ্ধ করার উপযোগী হয়ে যাবেন । গভীর চিন্তা-ভাবনা করে এ সিদ্ধাস্তও নিতে হবে পরবর্তী অগ্রাভিযান কোন দিকে হবে । আইনুশ শামৃস-এর পরিত্যাক্ত এই নগরীর অবস্থান খানিক উচুতে এবং প্রতিরক্ষার দিক থেকে বেশ উপযোগী । দুশমন হঠাৎ আক্রমণ করে বসলে এই নগরীর উচ্চতা উপকারে আসতে পারে ৷ তাছাড়া ওখানে পানির এমন প্রাচুর্য আছে, যা শেষ হওয়ার কোনোই সম্ভাবনা নেই । বাহিনীর সঙ্গে খাদ্যদ্রব্যও আছে পর্যাপ্ত | একদিন আমর ইবনে আস (রাযি.) যুবাইর ইবনুল আওয়াম ও অন্যান্য সালারদের ডেকে পাঠালেন । “আমার বন্ধুগণ!_ আমর ইবনে আস (রাযি.) সালারদের উদ্দেশ করে বললেন- “এবার ব্যবিলনের দুর্গঘেরা নগরী আমাদের সম্মুখে | কিন্তু ওখানে যে-বাহিনী আছে, তার কোনো শুমার নেই । প্রথমত, বিজিত দুর্গগুলো থেকে পালিয়ে- আসা-সৈন্যরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে । দ্বিতীয়ত, মুকাওকিস বিপুলসংখ্যক সৈন্য এই নগরীতে এনে জড়ো করেছেন । ফলে স্পষ্ট যে, নগরীটা আমাদের অবরোধ করতে হবে । কিন্তু আল্লাহ যদি আমার দু'আ কবুল করেন, তা হলে রোমানরা বাইরে এসে খোলা মাঠে লড়াই করবে | তোমরাও দু'আ করো আমার বন্ধুরা! আল্লাহ যেন এমন পরিস্থিতি তৈরি করে দেন, যা রোমানদের দুর্গ থেকে বাইরে নিয়ে আসে । “আল্লাহ তো আমাদের কোথাও নিরাশ করেননি'- হযরত যুবাইর ইবনুল আওয়াম বললেন- “রোমানদের দুর্গ থেকে বাইরে এসে লড়াই করা আমাদের পক্ষে হিতকর হয়, তা হলে আল্লাহ সেই পরিস্থিতিও তৈরি করে দেবেন ।' “এ কথাটিও অন্তরে বসিয়ে নাও আমার বন্ধুগণ!'- আমর ইবনে আস বললেন- “এখন আমরা মিশরের জয়-পরাজয়ের চূড়ান্ত স্তরে প্রবেশ করেছি । এখন যদি আমরা কোথাও ফসকে যাই, তা হলে আমাদের স্থান হবে হয় পরজগত কিং শাম । আমার একটি মূলনীতি আছে; আমি কোথাও বসে-বসে শক্রর অপেক্ষা করি না। এখনও আমি সেই নীতির ব্যতিক্রম করব না। আমি শক্রর মাথার উপর চড়ে বসে থাকতে চাই । এই নীতি-ই আমাকে প্রতিটি রণাঙ্গনে সাফল্য দান করেছে । এদিকে ব্যবিলনে মুকাওকিস ও থিওডোর কয়েকজন সেনাপতিসহ বসে মুসলমানদের পরাজিত করার পরিকল্পনা ঠিক করছেন । মুকাওকিস বললেন, এই আরবরা যদি ব্যবিলনও নিয়ে যায়, তা হলে আমাদের আর কোথাও পা রাখার জায়গা থাকবে না। ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।