অনিঃশেষ আলো $ ৮৩ একটুখানি বিষ তার গ্রাসে ঢেলে দেবে । যে-বিষ আমি তাকে দেব, তা এতই তীব্র যে, তার কয়েকটা কণা মদের মধ্যে পড়ে গেলেই কাজ হয়ে যাবে ।" “সতর্কতা তো আপনি অবলম্বন করবেনই'- থিওডোর বললেন- “একটি সতর্কতা সবচেয়ে বেশি অবলম্বন করা আবশ্যক যে, এই যে-দুজন লোক সঙ্গে যাবে, তাদের যেন কেউ চিনতে না পারে । মুকাওকিস বললেন, এ-বিষয়টিও আমি গুরুত্বের সাথে মাথায় রেখেছি । আমি তাদের অতিশয় সাধারণ মানুষের পোশাকে পাঠাব । মেয়েটাকেও একজন দরিদ্ ঘরানার মেয়ের বেশে পাঠাব এবং তার মুখে নেকাব থাকবে | মুকাওকিস থিওডোরকে জানালেন, প্রশিক্ষণ দেওয়ার পর আমি তাদের তিনজনকেই পুনর্বার থিওডোর মুকাওকিসকে ধন্যবাদ জানালেন ও বাহবা দিলেন । তারপর তারা দুজনে বাইবেলে হাত রেখে অঙ্গীকার করলেন, এই গোপন পরিকল্পনাটিকে গোপনই থাকতে দেবেন এবং কেউ কাউকে ধোকা দেবেন না। এদিকে বিনয়ামিন ও কায়রাস খ্রিস্টবাদের নামে মুসলমানদের বিরুদ্ধে এক্যবদ্ধ হয়ে গেল। বিনয়ামিন শুধু হেরাক্ল-এর ব্যাপারটায় নিশ্চয়তা চাচ্ছিল। মুকাওকিস তাকে নিশ্চয়তা দিলেন, হেরাক্ল এই উদ্যোগকে স্বাগত জানাবেন । তিনি একথাও বললেন যে, হেরাক্ল-এর কাছে খ্রিস্টবাদের চেয়ে নিজের রাজত্ব ও ক্ষমতা বেশি প্রিয় । তার মিশর দরকার- ধর্ম নয় ৷ কায়রাস তো এ ব্যাপারে তাকে আগেই নিশ্চয়তা দিয়ে রেখেছে । থিওডোর ছাড়া আর কারও জানা ছিল না, কীসের উপর ভিত্তি করে মুকাওকিস বিনয়ামিনকে হেরাক্ল-এর ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন । বিনয়ামিন প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন, এ সিদ্ধান্তের কথা আমি আমার উপদেষ্টাদের জানিয়ে দেব; তারপর কিবতিরা ফৌজের সঙ্গে শামিল হয়ে যাবে । না-ও যদি হয়, অন্তত তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে না এবং মুসলমানদের সামান্যও সহযোগিতা করবে না। সত সং ক মুসলিম বাহিনী আইনুশ শামৃ্স-এর পরিত্যাক্ত নগরীতে অবস্থান নিয়ে আছে। তাদের সহযোগী বাহিনী এসে পৌছেছে । এবার সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর সামনের দিকে অগ্রসর হওয়ার পালা । তিনি বেশি সময় অপেক্ষা করার মতো সিপাহসালার নন । কিন্ত বাহিনীতে আহত সৈনিকদের সংখ্যা প্রচুর । তাদের চিকিৎসা চলছে । আশা আছে, দিনকতকের মধ্যেই তারা সেরে উঠবেন ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।