Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮২ করেন। মুকাওকিস ও থিওডোর দুজনের একজনও নতুন আর কোনো পরাজয়ের সংবাদ শুনতে রাজী নয় । “থিওডোর!- মুকাওকিস বললেন- “বিনয়ামিন ও কায়রাসকে আমি আলাদা বসিয়ে দিয়েছি । তারা কথা বলছে । কিন্তু আমি ভেবে-চিন্তে সিদ্ধান্তে পৌছেছি, হেরাক্ল যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার উপর বহাল আছেন, ততক্ষণ আমরা কোনো সফলতা লাভ করতে পারব না । অবশেষে একদিন মুসলমানরা সমগ্র মিশরে ছেয়ে যাবে আর হেরাক্ল তার দায় আমাদের মাথায় চাপাবেন ।' “আমি সবই জানি'- থিওডোর বলল- 'পুরো পরিস্থিতি সম্পর্কেই আমি অবগত । টড এই সমস্যার সমাধান কী এবং আমাদের কী করতে হবে ।' হেরাক্লকে পদচ্যুৎ করতে হবে'_ মুকাওকিস বললেন- কিন্তু এখানে সেনাবাহিনীতে তার সমর্থক আছে। ওরা তো আমাদের দুজন থেকে; বিশেষ করে আমার থেকে প্রতিশোধ না নিয়ে ছাড়বে না । অবশ্য আমরা তাকে হত্যাও করে ফেলতে পারি । আর এই পন্থাটি-ই সবচেয়ে সহজ ও নিরাপদ হবে ।' সেনাপতি থিওডোর মাথাটা নত করে ফেললেন, যেন তিনি গভীর ভাবনায় হারিয়ে গেছেন । মুকাওকিস বেশ কিছু সময় তার প্রতি তাকিয়ে থাকলেন । অবশেষে থিওডোর মাথা তুললেন এবং ধীরে-ধীরে মাথাটা বারকয়েক উপর-নিচ নাড়ালেন, যার অর্থ হলো, আমি আপনার চিন্তার সঙ্গে একমত । কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, আবার কঠিনও"_ থিওডোর বললেন- “অবশ্য এ ছাড়া আর কোনো উপায়ও নেই । আচ্ছা, এর ব্যবস্থাটা কী হতে পারে?' ব্যবস্থা আমি করে রেখেছি'- মুকাওকিস বললেন- “দুজন লোক ঠিক করেছি । তাদের সঙ্গে এমন একটি রূপসী ও চৌকস মেয়ে যাবে, যেরূপ সুন্দরী নারী হেরাক্ল জীবনে কখনও দেখেননি । এই মেয়েটা আমি হেরাক্ল-এর কাছে উপটৌকন হিসেবে পাঠাচ্ছি। এ কাজের জন্য আমি বিপুল অর্থ বরাদ্দ রেখেছি । ওদের সঙ্গে কথাবার্তা আমি পাকাপোক্ত করে রেখেছি ।' “মেয়েটার উপর কি আস্থা রাখা যায়?'- থিওডোর জানতে চাইলেন- “আপনার কথা থেকেই বুঝতে পারছি, মেয়েটার বয়স অল্প হবে । ওখানে গিয়ে ও ভয় পেয়ে যাবে না তো আবার? হত্যা খঞ্জর বা তরবারি দ্বারা হবে না'- মুকাওকিস বললেন- “হেরাক্ল-এর মদের সঙ্গে বিষ মিশাতে হবে, যা এই মেয়েটা অতি অনায়াসেই করতে পারবে । আমি কাজটা ওকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি হেরাক্ল কীভাবে মদ পান করে এবং সেই সময়টায় কী করে আর মেয়েটা কীভাবে সুযোগ সৃষ্টি করে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।