Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮১ ও ভিত্তিহীন কথা । মিশরে ইসলামের সৈনিকরা জয়লাভ করেছিল শুধুই আল্লাহর সাহায্যে । বিনয়ামিন যখন ব্যবিলন পৌছলেন, তখন মুকাওকিস বললেন, তোমরা দুজন আলাদা বসে কথা বলো; তোমাদের আলাপে আমি কোনো হস্তক্ষেপ করব না। কায়রাস ও মুকাওকিসের লক্ষ্য ছিল, কিবতি খ্রিস্টানরা রোমান বাহিনীর সাথে এসে যোগ দিক । কায়রাস বিনয়ামিনের সামনে এ-বিষয়টি-ই উত্থাপন করল এবং বলল, ধ্রিস্টবাদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং ইসলামের উত্থান প্রতিহত করতে হবে । বিনয়ামিন বললেন, হেরাক্ল যত দিন জীবিত আছেন, তত দিন নিজেও তার খিস্টবাদ থেকে হাত গোটাবেন না,অন্য কাউকেও তা থেকে হাত গোটাতে দেবেন না। কায়রাস বললেন, হেরাক্ল এখন আর কোনো হস্তক্ষেপ করতে পারবেন না । মুকাওকিস এমনও বলেছেন যে, যদি হেরাক্ল অযাচিতভাবে হস্ত ক্ষেপের চেষ্টা করেন, তা হলে তাকে কোণঠাসা করে দেওয়া হবে; এমনকি প্রয়োজন হলে এমন পদক্ষেপ গ্রহণ করা হবে, যার ফলে তিনি মিশর থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হবেন । আর তখন তার খরিস্টবাদের অনুসরণ করার মতো তিনি ছাড়া আর কেউ থাকবে না । মুকাওকিস এ দুই ধর্মনেতাকে আলাদা বসিয়ে আলাপে জুড়িয়ে দিলেন । কিন্তু নিজে কী ভাবছেন কাউকে বললেন না। তিনি হেরাক্লকে বিলবিস দুর্গের পতনের খবর জানিয়ে দিয়েছিলেন । তারপর শোনালেন, মুসলমানরা নীল পর্যস্ত পৌছে গেছে এবং আতরাবুনের পর তার আরও এক প্রিয়ভাজন ও মূল্যবান সেনাপতি হান্নাও প্রাণ হারিয়েছেন । হেরাক্ল-এর প্রতিক্রিয়া কী হতে পারে মুকাওকিসের জানা ছিল । মুকাওকিসের এটাও অভিযোগ ছিল যে, হেরাক্‌ল বাজিস্তিয়া থেকে মিশরে সহযোগী বাহিনী পাঠাচ্ছেন না। এতগুলো পরাজয়ের পর মুকাওকিসের আশঙ্কা ছিল, হেরাক্ল তাকে মিশরের গভর্নরির পদ থেকে বরখাস্ত করে দেবেন । পাশাপাশি এই ধারণাও বদ্ধমূল ছিল যে, হেরাক্ল কিবতি খ্রিস্টানদের শক্রতা ধরেই রাখবেন এবং নিজের তৈরী খ্রিস্টবাদ পরিত্যাগ বিদ্রোহ করে বসবে । কায়রাস ও বিনয়ামিন আলাদা বসে কথা বলছে । মুকাওকিস তার সেনাপতি থিওডোরকে ডেকে পাঠালেন । থিওডোর মুকাওকিসের পরম আস্থাভাজন ব্যক্তি । কখনও কোনো গোপন বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন হলে তার সঙ্গে পরামর্শ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।