অনিঃশেষ আলো $ ৮০ মুকাওকিস যার কল্পনাও করেননি । পাশাপাশি যারা প্রাণে রক্ষা পেয়েছিল, তারা যুদ্ধ করার স্পৃহা ও মনোবল হারিয়ে ফেলল । এই বাহিনীতে সেই ইউনিটটিও ছিল, যারা শামে মুসলমানদের সঙ্গে লড়াই না করে পালিয়ে এসেছিল ৷ এসে তারা এখানকার সৈনিকদের শুনিয়েছিল মুসলমান কীরূপ সাহসিকতা, নির্ভীকতা ও বীরত্তের সঙ্গে লড়াই করে । এবার তার চাক্ষুষ প্রমাণ পেল । বুঝল, যেমন শুনেছি, মুসলমান তার চেয়েও বেশি নির্ভীক, তার চেয়েও অধিক সাহসী । ফলে এই বাহিনী মানসিকভাবে পরাজয় বরণ করে নিয়েছিল । মুকাওকিস অপর যে-আঘাতটা পেয়েছিলেন, তা হলো, স্ম্রাট হেরাক্ল মুসলমানদের অব্যাহত জয়ের দায় তার উপর চাপিয়েছিলেন এবং তাকে ভসনা ও তিরস্কার করে কঠোর বার্তা পাঠিয়েছিলেন । সেই বার্তার উত্তরে মুকাওকিস হেরাক্লকেও অনুরূপ বার্তা পাঠিয়েছিলেন এবং শামের পরাজয়ের দায়ভার তার কাধে রেখেছিলেন । এ-অভিযোগ-পালটা অভিযোগের ফলে হেরাক্ল ও মুকাওকিসের মাঝে মনকষাকষি তৈরি হয়ে গিয়েছিল । মুকাওকিস সম্রাট হেরাক্ল-এর মনোনীত প্রধান বিশপ কায়রাসের পরামর্শে নিজের একান্ত ঘনিষ্ঠ একব্যক্তির মাধ্যমে কিবতি খ্রিস্টানদের প্রধান পুরোহিত বিনয়ামিনের কাছে আবেদন পাঠিয়েছিলেন, আপনি কায়রাসের সঙ্গে দেখা করে মুসলমানদের এই অথযাত্রা প্রতিহত করার একটা পথ বের করুন । বিনয়ামিন প্রকৃত থিস্টবাদের জন্য নিবেদিত ধর্মনেতা ছিলেন। আসল খরিস্টবাদের পুনপপ্রতিষ্ঠার মিশন নিয়ে কাজ করছিলেন । এই মিশনে তার এক ভাই জীবন উৎসর্গ করে দিয়েছিলেন । আমন্ত্রণ পেয়ে এবং নিশ্চিত হয়ে বিনয়ামিন মুকাওকিসের দূতের সঙ্গেই রওনা হয়ে গেলেন ৷ মুসলিম বাহিনী যখন উম্মেদানিনের দিকে এগিয়ে যাচ্ছিল, বিনয়ামিন ততক্ষণে ব্যবিলনে কায়রাস ও মুকাওকিসের কাছে পৌছে গেছেন। কায়রাস ও মুকাওকিস পরম যত ও মর্যাদার সাথে বিনয়ামিনকে স্বাগত জানালেন । মুকাওকিস আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, এই সাক্ষাৎ হবে পুরোপুরি গোপনে এবং বিনয়ামিন যদি এই বৈঠককে ব্যর্থও করে দেয়, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না; বরং তাকে নিরাপত্তার সাথে ফিরিয়ে দেওয়া হবে । এঁতিহাসিকভাবে বিনয়ামিন ও কায়রাসের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ । কোনো এঁতিহাসিক লিখেছেন, মুসলমানদের জয়ের কারণ ছিল, কিবতি থিস্টানরা তাদের সাথে যোগ দিয়েছিল এবং গোপন অভিযানের মাধ্যমে তারা রোমান বাহিনীর অনেক ক্ষতিসাধন করেছিল । কিন্তু এটি পুরোপুরি অতস্য ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।