অনিঃশেষ আলো $ ৭৯ ইউনানিরা এই নগরীর নাম রেখেছিল হলিউবুলিস। কিন্তু রোমানরা সেই নাম বদল করে রাখল “আইনুশ শাম্স' । এখন মানুষ একে আইনুশ শাম্স-এর ধ্বংসাবশেষ নামে ডাকে | তুমি চেয়ে দেখো সিপাহসালার! আজ এই নগরীর রংচটা প্রাচীর, হেলেপড়া ছাদ আর পোকায়-খাওয়া দরজা-জানালাগুলো এর হৃত গৌরবের জন্য কাদছে । তোমাকে আমি এই নগরীর নয়- এর রাজা-বাদশাদের উত্থান-পতনের কাহিনী শোনাচ্ছি ৷... “এই উপাখ্যান থেকে আমি নির্যাস বের করেছি এবং তারই আলোকে ভবিষ্যদ্বাণী করে আসছি, একটি বাহিনী আসছে, যারা ঝড়োহাওয়ার মতো সবকিছু উড়িয়ে ও ভাসিয়ে নিয়ে যাবে এবং একটি নতুন বিশ্ব অস্তিত্ব লাভ করবে | উত্থান তারই অর্জিত হবে, যে এমন একটি বিশ্বাস নিয়ে আসবে, যেটি কোনো মানুষের সৃষ্টি নয়- বরং তীর সৃষ্টি, যিনি মানুষেরও স্রষ্টা । তোমার বাহিনী ঝড়ের গতিতে এখানে এসে পৌছেছে । আমি সবই শুনেছি। এ-ও জানি, রোমানদের মোকাবেলায় তোমার শক্তি নেই বললেনই চলে । কিন্তু ভেবে দেখো- হয়ত . ভেবেছও, তোমার সঙ্গে এমন কোনো শক্তি আছে, যে রোমানদের সামরিক শক্তিকে পিষে তোমাকে এখানে নিয়ে এসেছে । কিন্তু সেসব জয়ের কারণে এই আত্মপ্রবঞ্চনায় পড়ে যেয়ো না, এখন তো কেবল জয়ই জয়। একটি দুর্গকে তখনই আপনার ভাববে, যখন তার গায়ে তুমি নিজের পতাকা উড়াবে । এ-ও মনে রেখো, তুমি নিজে আসনি; তোমাকে পাঠানো হয়েছে ।' “ঘিনি আমাকে পাঠিয়েছেন, তাকে আমরা আল্লাহ বলি'- আমর ইবনে আস (রাযি.) বললেন-_ “আমরা ইহজাগতিক মর্যাদা বা স্বার্থের জন্য যুদ্ধ করি না। আমরা আল্লাহর সস্তষ্টি অর্জন ও তার বার্তাকে সমগ্র পৃথিবীতে পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে লড়াই করি । আমাদের লক্ষ্য মানবতার মুক্তি ।' “যাও; জয় তোমারই ।' সিপাহসালার আমর ইবনে আস ও সালার যুবাইর ইবনুল আওয়াম বৃদ্ধের পাশ থেকে উঠে দীড়ালেন ৷ সিপাহসালার আদেশ জারি করলেন, আমরা যে-কদিন এখানে আছি, এর পানাহার আমাদের দায়িত্বে থাকবে । সখ সত সত ওদিকে ব্যবিলনে মুকাওকিসের দরবারে হুলস্ুল চলছে । তিনি পরিকল্পনা তৈরি করেছিলেন, মুসলমানরা আরও সামনের দিকে চলে আসুক; তখন ঘিরে ফেলে তাদের তিনি নিঃশেষ করে দেবেন । কিন্তু এই কৌশল তার পুরোপুরি ব্যর্থ হলো এবং আতরাবুনের মতো সেনাপতি মুসলমানদের হাতে প্রাণ হারাল । সবচেয়ে বড় যে-ক্ষতিটা হলো, তা ছিল, রোমান সৈন্যরা এত অধিক সংখ্যক মারা গেল, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।