Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৮ মিনার ও গম্বুজ চোখে পড়তে শুরু করল এবং তাতে নগরীর সৌন্দর্য বেড়ে গেল । বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্গণ এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন এবং সমগ্র মিশর ও তার আশাপাশের রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়েছেন ।... “পারস্যের অগ্নিপুজকরা এখানে এসে উপাসনালয় বানাল । কিন্তু রোমানরা এসে তাদের মিশর থেকে তাড়িয়ে দিল এবং সঙ্গে করে খ্রিস্টবাদ নিয়ে এল | মিশরের অধিবাসীরা খ্রিস্টধর্ম গ্রহণ করে নিতে শুরু করল এবং অগ্নিপুজক ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোর জায়গায় তাদের উপাসনালয় তৈরি হতে শুরু করল ৷... “এখান থেকে এই নগরীর ভাগ্যলিপি উলটোপায়ে চলতে শুরু করল । এখানকার অবস্থা ছিল, এখানে যারা-ই যে বোধ-বিশ্বাস প্রচার করত, মানুষ তা-ই বরণ করে নিত। কিন্তু রোমানরা এখানে তরবারির জোরে খরিস্টবাদের প্রসার ঘটাল । তাদের সেই ধারা আজও অব্যাহত | এমনটা মনে করো না, এখানে আমি এই পরিত্যাক্ত ভবনে বসে আছি আর বাইরের কোনো খবর রাখি না । দেশের প্রতিটি কোনায় যেখানে যা-কিছু ঘটে, সব খবর আমার কাছে চলে আসে । রোমরাজা হেরাক্ল ধ্রিস্টধর্মের অনুসারী । কিন্তু নিজেই সে এই ধর্মটির চেহারা বিকৃত করে ফেলেছে এবং নিজে একটা খ্রিস্টবাদ তৈরি করে নিয়ে তাকে মানুষের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে । আর সেই কাজটা করতে গিয়ে সে নির্যাতনের যে-স্টিমরোলার চালিয়েছে, শুনলে তোমার গা শিউরে উঠবে । হাজার-হাজার মানুষ তার ধর্ম গ্রহণ না করার অপরাধে অবর্ণনীয় নির্যাতন ভোগ করার পর মৃত্যুমুখে পতিত হয়েছে ।... *রোমানরা এখানে এসেই এই নগরী থেকে ধর্মীয় উপাসনায়গুলো ধ্বংস করা শুরু করে দিল । সুন্দর-সুন্দর মূর্তিগুলো তারা তুলে নিয়ে গেল। তুমি হয়ত বিশ্বাস করবে না, কোনো একটি মিনার তাদের কাছে ভালো লাগল আর অমনি সেটি তারা অক্ষত ও যেমনটা তেমন উপড়ে নিয়ে গিয়েছিল । বিপুলসংখ্যক গ্রন্থ- যেগুলো এখানকার জ্ঞানের ভাণ্ডার ছিল- নিয়ে গেল । কিছু পুড়ে ফেলল আর বাকিগুলো রোম পাঠিয়ে দিল । মোটকথা, এখানকার যা-কিছু তাদের ভালো লাগল, তা-ই তুলে নিল এবং রোম উপসাগরের ওপারে পাঠিয়ে দিল ৷ কথাটা তুমি এভাবেও বলতে পার যে, রোমানরা এমন সুদর্শন নগরীটার সেই দশা ঘটিয়েছিল, যেমন হাল শকুন-শিয়ালরা মৃত প্রাণীর করে থাকে ।... “যখন তারা জ্ঞান-বিজ্ঞানের এই উৎসটি রুদ্ধ করে দিল, তখন এই নগরীর ওজ্জবল্য ম্লান হয়ে গেল । বাইরে থেকে বিদ্যানুরাগীদের আসা বন্ধ হয়ে গেল। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।