অনিঃশেষ আলো $ ৭৭ একমাত্র আল্লাহই জানেন । কিন্তু তারপরও কেন জানি আমর ইবনে আস বৃদ্ধকে জিজ্ঞেস করে বসলেন, তোমার ভবিষ্যদ্বাণী করার মতো বিদ্যা আছে কি? না'- বৃদ্ধ উত্তর দিল_ “এমন কোনো বিদ্যা আমার নেই । আমার চোখ আছে; জগত দেখেছি । আমি তা-ই বলব, যা আমি দেখেছি ও দেখছি । একজন বিপথগামী লোককে দেখে কে না বলতে পারবে, এই লোকটা ধ্বংসের খাদে পড়ে যাবে? যার কর্ম ভালো, যে মানবপ্রেম লালন করে, তার সম্পর্কে যে কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে, এই ব্যক্তি উন্নতির শিখরে উঠে যাবে । আমি বুঝি, কথাটা তুমি কেন জিজ্ঞেস করেছ । এ-প্রশ্নের উপর আমি তোমাকে আগেই গিয়েছি । তোমার এখানে আমার কাছে আসা এবং এই মাটির উপর আমার পাশে বসে পড়া প্রমাণ করছে, তুমি জয়ী হবে । কিন্তু তাকে যদি তোমার নিজের জয় মনে করে ব্যক্তিস্বার্থ উদ্ধারের চেষ্টা কর, তা হলে ভবিষ্যদ্বাণী উলটে যাবে ।' সস সং “এই নগরীর ব্যাপারে কিছু বলুন ।' আমর ইবনে আস জিজ্ঞেস করলেন । “আহ এই নগরী!" বৃদ্ধ উত্তর দিল- “এই নগরী মর্যাদার স্মারকও, শিক্ষার উপকরণও | মনে হচ্ছে, এই নগরী ফেরাউনরা আমার চোখের সামনে আবাদ করেছিল এবং এর ভবন ও রাজপ্রাসাদণ্ডলোতে নিজেদের গোটা রাজত্ব ও শক্তির সবটুকু সৌন্দর্য ও সুষমা ভরে দিয়েছিল । এই নগরীর নাম রেখেছিল তারা “মদীনাতুশ শাম্স” (সূর্যনগরী) । এই নগরীর যৌবন ও উত্থানের কাহিনী আমাকে আমার এবং তাদেরকে তাদের পূর্বপুরুষরা শুনিয়েছেন । আমার পিতা ও দাদা ধর্মনেতা ছিলেন । ধর্মনেতা হওয়ার মর্যাদা আমি উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। কিন্তু সামনে অগ্রসর হয়ে আমি বিশ্বাসের পাকে আটকে গেছি এবং বেশ কিছু কাল এমনভাবে কাটালাম, যেন বুঝতেই পারছিলাম না, এবাদত করলে কার করব । এটি আমার ব্যক্তিগত ব্যাপার । তোমাকে আমি এই নগরীর উপাখ্যান শোনাচ্ছি ৷... “ইউনানিরা এখানে কখন ও কীভাবে এসেছিল, সেকথা আমি বলব না । শুধু এটুকু বলব, এই নগরী বিভিন্ন জ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গিয়েছিল । ইউনানের বিখ্যাত দার্শনিক আফলাতুন (প্লেটো), আরাম্ত ঞ্যারিস্টটল) ও সাকরাত সক্রেটিস) এই নগরীতে এসেই এমন অগাধ জ্ঞান-বিজ্ঞানের অধিকারী হয়েছিলেন । এই অগাধ পাপ্তিত্য তারা এখান থেকেই অর্জন করেছিলেন । একটি মজার কথা শোনো সিপাহসালার! যখন ফেরাউনদের পতন শুরু হলো, তখন থেকে এই নগরীর উন্নতির অভিযাত্রাও শুরু হলো । ফেরাউনি মতবাদের যখন মুমূর্ধ অবস্থা, তখন এই নগরীতে নানা ধর্মের উপাসনালয় তৈরি হতে লাগল । ছডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।