Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ$শেষ আলো $ ৭৬ “নিজের'- বৃদ্ধ ঝটপট উত্তর দিয়ে দিল- “আমি আপন সন্তার এবাদত করি ।... অবাক হয়ো না সিপাহসালার! তাকে তুমি খোদা বল আর যা-ই বল, তিনি আমার মাঝেই বিদ্যমান । অবশ্য তার অর্থ এ নয় যে, সবাই আমাকে উপাস্য মনে করবে । আমি নিজের কথা বলছি। তুমি কি আমার এই বিশ্বাসটি পছন্দ করবে না যে, আমি কোনো মূর্তির পূজা করছি না? আমি আগুনের পূজা করছি না? নিজের গড়া কোনো দেবতার পূজা করছি না? কিন্তু আমি অনুতব করি, সেই ধর্মটি এখনও আমার সামনে আসেনি, যে আমাকে বলবে, এবাদতের উপযুক্ত কে। শুধু এটুকু জানি, তিনি যিনি-ই হোন, তার অবস্থান মানুষের দৃষ্টির আড়ালে । মানুষ তাকে দেখতে পায় না। মানুষের দৃষ্টির আয়ত্তে আসা তার উচিতও নয় ।" “আমার থেকে শুনে নাও তিনি কে? আমার ইবনে আস (রাযি.) বললেন- “সেই অদৃশ্য খোদা-ই আমাকে পাঠিয়েছেন যে, যাও, আমার বান্দাদের গোমরাহি থেকে বের করে আনো এবং তাদের বলো, আমি আমার প্রত্যেক বান্দার অস্তিত্বে বিরাজমান থাকি । আর একথাও বলো, রাজত্ব শুধুই আমার । কোনো বান্দার রাজত্ব করার অধিকার নেই । বান্দা বান্দাকে গোলাম বানাতে পারে না।' “আমার দৃঢ়ভাবে মনে হচ্ছে, আমি তোমারই অপেক্ষায় বেচে আছি'- বৃদ্ধ বলল- “আমি নই- মিশরের মাটি তোমার অপেক্ষায় ছিল। কিন্তু ভেবো না, তোমার ব্যক্তিসত্তার অপেক্ষা ছিল। নিজেকে সেই খোদার দূত মনে করো এবং তিনি তোমাকে যে-বার্তা দিয়ে পাঠিয়েছে, তার উপর চোখ রাখো । মনে করো না, এখন আর কোনো মুসা আসবেন না। ফেরাউনকে মুসা নীলনদে ডুবিয়ে মেরেছিলেন। ফেরাউনকে নয়- ফেরাউনি মতবাদকে । তুমি নিজেকে মুসা মনে করো । কারণ, মিশর থেকে ফেরাউনি মতবাদ এখনও পুরোপুরি উৎখাত হয়নি ৷” “তোমার বয়স কত?” আমর ইবনে আস (রাযি.) বৃদ্ধের আয়ু জানতে চাইলেন । বয়সের কথা জিজ্ঞেস করো না'- বৃদ্ধ উত্তর দিল- “মনে হচ্ছে, এই জগত যখন অস্তিত্ব লাভ করেছিল, তার সঙ্গে আমিও এসেছিলাম আর এখান থেকে তখন বিদায় নেব, যেদিন এই দুনিয়াও বিদায় নেবে । যতটুকু মনে পড়ছে, আমার বয়স একশো বিশ-পচিশ বছরের কম হবে না । জগতের অনেক উত্থান-পতন, বিশাল-বিশাল জনবসিতর পত্তন ও ধ্বংস আমি দেখেছি । আমার ইবনে আস ও সমস্ত মুসলমান জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাসী ছিলেন না। তাদের বিশ্বাস ছিল, অদৃশ্যের খবরাখাবর ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।