Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৫ দিকনির্দেশনায় সেই পরিত্যাক্ত বাড়িটায় প্রবেশ করলেন, যেখানে বসে বৃদ্ধ উপাসনা করছিল । দুজন মুজাহিদের কাছে বৃদ্ধের জন্য কিছু দুধ ও খাদ্যদ্রব্য । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) যখন কক্ষে প্রবেশ করলেন, তখন বৃদ্ধ একটা লাঠিতে ভর করে পা টেনে-টেনে পায়চারি করছিল । পাল্লাবিহীন দুটা জানালা দ্বারা ভোরের মিষ্টি আলো কক্ষে এসে পড়ছিল । কিন্তু তার পরও কক্ষে ক্ষুদ্র একটা দীপ জ্লছিল । বৃদ্ধ লোকগুলোকে দেখে হঠাৎ থেমে গেল । “আল্লাহর তোমাকে শান্তিতে রাখুন'- আমর ইবনে আস (রাযি.) বললেন- “তুমি না বললেনও আমি তোমার কাছে চলে আসতাম ।" “তোমাকে রাজা বলে মনে হচ্ছে না'- বৃদ্ধ বলল- “মিশরের মাটি তোমার জন্য অপেক্ষমাণ ছিল । এস; আমার পাশে এই মাটির উপর বসে পড়ো 1 বৃদ্ধ পা টেনে-টেনে সেই জায়গাটায় গিয়ে বসল, যেখানে রাতে উপবিষ্ট ছিল । তারপর ডান পাশের মাটিতে হাত মেরে আমর ইবনে আস (রাধি.)কে বসতে ইঙ্গিত করলেন । আমর ইবনে আস (রাযি.) চোখের ইশারায় মুজাহিদদের খাদ্যদ্রব্যগুলো বৃদ্ধকে দিতে আদেশ করলেন । মুজাহিদরা খাবারগুলো তার সামনে রেখে দিলেন । এবার আমর ইবনে আস ও যুবাইর ইবনুল আওয়াম বৃদ্ধের পাশে বসে পড়লেন । মুজাহিদরা পেছনে সরে খানিক দূরে গিয়ে বসলেন । “সবার আগে নিজের ব্যাপারে কিছু বলো'_ আমার ইবনে আস (োযি.) বললেন- “কবে থেকে এখানে পড়ে আছ? কী করছ এখানে? কারা আসে তোমার কাছে?" “আগে আমাকে সেই সত্তার শোকর আদায় করতে দাও, যিনি আমাকে বাচিয়ে রাখার জন্য এই নেয়ামতগুলো তোমার হাতে পাঠিয়েছেন'- বৃদ্ধ বলল- “তারপর আগে আমি তোমাকে এই নগরীর উত্থান-পতনের কাহিনী শোনাব, যাতে তুমি শিক্ষা নিতে পার, একটি শক্তি এমন আছে, যেটি দেখা যায় না এবং সেই শক্তিটি-ই মানুষকে উন্নতির সুউচ্চ শিখরে পৌছিয়ে অবনতির অতলাস্তে ফেলে দেয়। কিন্ত এই আচরণ তিনি যে-কারুর সাথে করেন না । রাতে আমি তোমার এই লোকটাকে বলেছি, সেই ফেরাউন কোথায়, যে নিজেকে খোদা দাবি করেছিলঃ শোনে সিপাহসালার! তুমি যদি এই মাটির সাথে সম্মানজনক আচরণ কর, তা হলে খোদা তোমাকে আকাশের উচ্চতায় পৌছিয়ে দেবেন । কিন্ত যদি বল, এই উচ্চতায় আমি নিজের বাহুবলে পৌছেছি, তা হলে এই মাটির তলায় হারিয়ে যাবে ।' “তুমি কার এবাদত কর?' বৃদ্ধের ধর্ম ও বিশ্বাস জানতে আমর ইবনে আস জিজ্ঞেস করলেন । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।