অনিঃশেষ আলো $ ৭৪ পরিত্যাক্ত বাড়িটা তার উপর প্রচণ্ড ভয় সঞ্চার করে রেখেছে। তিনি ধ্বংসাবশেষের একেবারে ভেতরে চলে গিয়েছিলেন এবং ধরে নিয়েছিলেন, অভিনব এই বৃদ্ধ লোকটা এ জগতের জীবিত মানুষ নয় । তিনি কর্তব্য পালনার্থে ভেতরে গিয়েছিলেন । সেজন্য লোকটাকে তিনি সন্দেহের তালিকায় নিয়ে নিলেন যে, বাইরে থেকে তার কাছে লোক আসে; কারা আসে? ওরা শত্রুর গোয়েন্দা নয় তো? মুজাহিদ তার টহলের সময়টা পার করে কমান্ডারের কাছে গেলেন এবং তীকে ঘুম থেকে জাগিয়ে তথ্য জানালেন, এখানে ওই পরিত্যাক্ত বাড়িটায় এক বৃদ্ধ বাস করছে এবং তার কাছে আশপাশের গ্রামের কিছু লোক আসা-যাওয়া করে । মুজাহিদ কমান্ডারকে বৃদ্ধের কিছু কথাবার্তাও শোনালেন । এখন রাতের শেষ প্রহর । ফজর নামাযের সময় হয়ে গেছে । পুরনো পরিত্যাক্ত ও জীর্ণ ভবনের এই নগরীতে আযানের ধ্বনি উঠল । ধ্বংসাবশেষগুলোর মধ্য থেকে আল্লাহু আকবার ধ্বনির প্রতিধ্বনি কানে আসতে লাগল । মনে হলো, মহান আল্লাহর নাম পরিত্যাক্ত ও জরাজীর্ণ এই প্রাসাদগ্ডলোর মধ্যে ঘুরে-ফিরে আত্মাগুলোকে জাগিয়ে তুলছে এবং মিশরের এই মরু সাহারায় ছড়িয়ে পড়ছে। নামাযের জামাত দীড়িয়ে গেল। সিপাহসালার আমর ইবনে আস (রোযি.) ইমামতের দায়িত্ব পালন করলেন । নামাযের পর কমান্ডার তার ইউনিটের সালারকে রাতের মুজাহিদের রিপোর্ট শোনালেন । সালার রিপোর্টটা হুবহু সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর কানে দিলেন । এত দূর পরদেশে ছোটখাট সংশয়গুলোকেও উপেক্ষা করা যায় না। আমর ইবনে আস (রাযি.) রাতের ডিউটির মুজাহিদকে ডেকে পাঠালেন । মুজাহিদ সিপাহসালার আমর ইবনে আস (োযি.)কে বৃদ্ধের ঘটনার আনুপুভ বিবরণ শোনালেন এবং সে-সময় নিজের যে-অবস্থা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, তাও জানালেন । আমার ইবনে আস রোযি.) যখন জানতে পারলেন, বৃদ্ধ বলেছে, তোমাদের নেতা যদি ফেরাউন-হেরাক্ল-এর মতো রাজা না হন, তা হলে তিনি নিজেই আমার কাছে চলে আসবেন, তখন তিনি বললেন, আমি এখনই তার কাছে যাব । “আমাকে ওখানে নিয়ে চলো'_- আমর ইবনে আস (োযি.) মুজাহিদকে বললেন এবং সালারকে উদ্দেশ করে বললেন- “বৃদ্ধের জন্য কিছু খাদ্য-পানীয়ও সাথে নাও । অল্পক্ষণ পর | আমর ইবনে আস (োষি.) সহযোগী বাহিনীর সালার হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)কে সাথে নিয়ে রাতের মুজাহিদের ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।