Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৩ মানুষদের আত্মাগুলো বাস করে । মুজাহিদ এই শুভ্র শশ্রুমণ্ডিত বৃদ্ধ লোকটির সঙ্গে আরও কিছু কথা বলবে বলে মনস্থির করেছিলেন । কিন্তু হঠাৎ তার মনটা দ্রুত ধুকপুক করতে শুরু করল এবং তার সমস্ত শরীরে ভীতির এটা ঢেউ খেলে গেল । কারণ, সহসা তিনি সামনের দেওয়ালটার সঙ্গে কালো একটা সাপ দেখতে পেলেন, যার গতি তার দিকে নয়- অন্য এক দিকে । “দেখো, দেখো সাপ!” মুজাহিদ ভয়ে লাফিয়ে বলে উঠলেন । “আমি প্রতিদিনই দেখি'- বৃদ্ধ স্বাভাবিক গলায় ও নির্লিপ্ত কণ্ঠে বলল- “আমরা একসঙ্গেই থাকি । সাপ শুধু সেই মানুষকে দংশন করে, যারা নিজেরা সাপ হয়ে যায় । এখানে একটা নয়- তিন-চারটা সাপ থাকে । আমি তাদের বুঝ দিয়ে রেখেছি, আমি মানুষ আর মানুষ কাউকে দংশন করে না। প্রত্যেক মানুষই নিজের অস্তিত্বে বিষ নিয়ে চলে । আদর করো; আদর পাবে । এবার বলো, তোমার বাহিনীর সেনাপতি কোথায়?" “আপনি কি তার সঙ্গে দেখা করতে চান?'_ মুজাহিদ জিজ্ঞাসা করলেন- তার সঙ্গে দেখা আপনাকে করতেই হবে । আপনাকে তার কাছে নিয়ে যাওয়া আমার দায়িত্বের অংশ । আমরা কারও উপর সন্দেহ করি না বটে; কিন্তু সন্দেহ দূর করা তো আবশ্যক । আপনার মতো বুযুর্গের উপরও আমি কোনো সন্দেহ করব না। কিন্ত আমরা বেকার মানুষগুলোকে শক্রর চোখ-কান মনে করি। আপনি আমাদের সেনাপতির কাছে যাবেন কি?' “আমার একটা কথা বুঝবার চেষ্টা করো বেটা!'- বৃদ্ধ বলল- “তোমার সেনাপতি যদি ফেরাউনের মতো লোক হন কিংবা পারস্যের অগ্নিপুজারি রাজা-বাদশাদের মতো হন বা রোমসম্রাট হেরাক্ল-এর মতো কেউ হন, তা হলে তোমাকে আদেশ করবেন, লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো; এখানে আমাদের মাঝ বসে সে করছেটা কী। আর যদি তিনি তাদের মতো নেতা হন, আজ একশো বছর যাবত আমি যাদের অপেক্ষা করছি, তা হলে তুই যা; তাকে বল। দেখবে, সে নিজেই আমার কাছে এসে পড়বে । তুই গিয়ে তাকে বল, আমি তারই অপেক্ষায় বসে আছি ।" বৃদ্ধের এ বক্তব্য আর বলার ধরনে মুজাহিদ এমনভাবে প্রভাবিত হলেন যে, তিনি লোকটার অনুরক্ত হয়ে গেলেন । কিন্তু তারপরও কৌতুহল রয়ে গেল । তিনি উঠে দাড়ালেন এবং বাইরের দিকে পা বাড়ালেন । সং সস মনে হতে লাগল, যেন তিনি আত্মার জগতে চলে গিয়েছিলেন । ভীতিকর এই ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।