Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭২ প্রদীপ জ্বলছে । অদূরে নিত্যদিনকার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পড়ে আছে। গায়ে মেটো বর্ণের পোশাক, মাথাটা নগ্ন ৷ দুধশাদা চুলগুলো কাধের উপর এসে পড়েছে । কিন্তু মাথার তালুতে একটাও চুল নেই- করতলের মতো নির্লোম । মুজাহিদ বিড়ালের মতো পা টিপে-টিপে লোকটির কাছে গিয়ে দীড়াল। সে ধীরে-ধীরে মাথা তুলে মুজাহিদের পানে তাকাল এবং চোখের ইঙ্গিতে বলল, বসো। “আমার জানা ছিল, তুমি আসবে”- বৃদ্ধ কীপা কণ্ঠে বলল- “আমি আরবের সেই অতিথিদের অপেক্ষায় ছিলাম 1... তোমরা এসে পড়েছ।... তোমরা আসবারই ছিলে ।" “আগে বলুন মুহতারাম!'- মুজাহিদ বললেন- “আপনি কি জীবিত, নাকি কোনো মৃত ব্যক্তির আত্মা? আমি আপনাকে প্রেতাত্মা বলছি না। আত্মা পবিত্র হয় আর আপনার মুখাবয়ব বলছে, আপনার অস্তিত্ব পাপ থেকে পবিত্র 1 “এখনও আমি জীবিত'- বৃদ্ধ বলল- 'দীর্ঘ সময় পর আমার জবান কথা বলছে । আমি কারও সঙ্গে কথা বলি না । আমার সঙ্গে কেউ কথা বলে না।' “এখানে আর কেউ আসে কি?' মুজাহিদ জিজ্ঞাসা করলেন । “আসে'- বৃদ্ধ কম্পমান আওয়াজে বলল- “এখান থেকে সামান্য দূরে দুটা গ্রাম আছে। ওখান থেকে তিন-চার দিন পর-পর এক-দুজন লোক আসে এবং আমাকে খাবার-পানি দিয়ে যায় । “আপনি তাদের কাছে চলে যাচ্ছেন না কেন?'- মুজাহিদ জিজ্ঞেস করলেন- “এখানে পড়ে আছেন কেন? “এবাদত'- মাটি ও রক্তের জগত থেকে সম্পর্ক ছিন্ন করে এখানে বসে আছি। অনেকেই এসেছিল; কিন্ত কেউই থাকতে পারেনি । এবার তোমরা এসেছ 1 “আমার বাহিনীও কি বিদায় নিয়ে যাবে? মুজাহিদ কৌতৃহলের সাথে জিজ্ঞাসা করলেন । না'- বৃদ্ধ বলল- তোমার বাহিনী যাওয়ার জন্য আসেনি । বরং যারা নিজেদের খোদার আসনে বসিয়েছে, তাদের বিদায় করতে এসেছে । ফেরাউন খোদা হয়ে গিয়েছিল । এখন সে কোথায়ঃ সবাই বিদায় নিয়েছে । কক্ষে অস্ফুট চিড়চিড় ও ফড়ফড়ানি শোনা যেতে শুরু করল । মুজাহিদ চোখ ঘুরিয়ে উপর ও চার দিকে তাকাল । চামচিকাগুলো ফিরে এসে ছাদে এখানে- ওখানে বসছে । সরু গলিপথের মধ্য থেকেও কিছু শব্দ আসছে । পরিবেশটা খুবই রহস্যময় ৷ মুজাহিদের বারবারই মনে হচ্ছিল, এখানে বোধহয় মৃত ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।