অনিঃশেষ আলো $ ৭১ মরুর স্বচ্ছ জোছনায় পরিত্যক্ত ভাঙা বাড়িটা গা-ছমছম ভয়ংকর লাগছিল । মুজাহিদ সাস্ত্রী চার দিক ঘুরে-ফিরে ভেতরে যাওয়ার একটা পথ দেখে নিলেন । একটা আকা-বাকা সরু পথ, যা কিনা উপর থেকে ঢাকা, যার ফলে ভেতরটা অন্ধকার । মুজাহিদ পা টিপে-টিপে ভেতরে গেল । এবার তার মনে হলো, ছাদে বসে কোনো মানুষ কানে-কানে কথা বলছে । ওরা ডাইনি-টাইনিও হতে পারে । একটা ভীতি মুজাহিদের মনটাকে ছেয়ে ফেলল । শরীরটা তার ছমছম করে উঠল । কিন্তু ইসলামের মুজাহিদদের অব্যাহত বিজয়ের রহস্যই হলো, তারা ভীতির উপর ছেয়ে যান। ভয়-আতঙ্ককে তারা কাবু করে ফেলেন । তিনি সামনের দিকে এগুতে থাকলেন । ভেতর থেকে আসা একটা আবছা আলো তাঁকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে । মুজাহিদ কী একটা বস্তুর সঙ্গে ধাকা খেলেন । অমনি একদিক থেকে হঠাৎ একটা ঝড়োহাওয়া উঠে এল । এমন ভয়ংকর একটা ফড়ফড় শব্দ কানে এল যে, পেছনে সরতে গিয়ে মুজাহিদের পিঠ দেওয়ালে ঠেকে গেল এবং তিনি অসাড়ের মতো বসে পড়লেন । এবার আর তিনি ভয়ের উপর জয় ধরে রাখতে পারলেন না। ভয় তাকে চেপে ধরল । এ ঝড়-তুফান হতে পারে না। তা হলে কী এটা এখানে? নিশ্চয় কতগুলো ডাইনি বা প্রেতাত্বা হবে, যারা এই ভয়ানক শব্দটা সৃষ্টি করেছে! মুজাহিদ বাতাসের ঝাঁপটাও অনুভব করলেন । তিনি বাইরের দিকে তাকালে বুঝতে পারলেন, ডাইনি-টাইনি কিছুই নয়- বৃহৎ পালকবিশিষ্ট কতগুলো চামচিকা, যারা ছাদ ও দেওয়ালের সাথে লেপটে আছে এবং এটা তাদের বাড়ি-ঘর । তাদেরই পালকগুলো হঠাৎ এমন প্রচণ্ড বায়ু সৃষ্টি করেছিল যে, মুজাহিদ তাকে ঝড়োহাওয়ার আক্রমণ ভেবেছিলেন । মুজাহিদ উঠে দীড়ালেন এবং নুয়ে-নুয়ে সামনের দিকে অগ্রসর হলেন । ভেতরের আলোকরশ্ির ভেদ তাকে জানতেই হবে । একস্থানে ছাদটা ভাঙা ছিল । সেই ছিদ্রপথে জোছনার আলো ভেতরে আসছিল । কিন্তু আরও সম্মুখ থেকে যে- আলোটা আসছিল, তার প্রথরতা চাদের আলোর চেয়েও বেশি । মুজাহিদ ছাঁদভাঙা কংকৃট অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেলেন ৷ এবার তিনি একটা দরজা দেখতে পেলেন, যার কোনো পাল্লা নেই । দ্বার অতিক্রম করে মুজাহিদ ভেতরে ঢুকে পড়লেন । এটি একটি সুপরিসর কক্ষ, যার দেওয়ালগুলো প্রমাণ করছে, কোনো একদিন এটি রাজপ্রাসাদ ছিল এবং কোনো এক রাজা এখানে জীবন কাটিয়েছেন । হলুদ আলোতে কক্ষটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে । এক কোণে একজন লোক হাতজোড় করে বসে বিড়বিড় করে কী যেন বলছে। তার সম্মুখে ক্ষুদ্র একটা ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।