তিন হলিউবুলিসের যে-জায়গাটায় আমর ইবনে আস (রোষি.)- মদিনা থেকে আসা সহযোগী বাহিনীর সঙ্গে মিলিত হয়েছেন, সেটি অনেকগুলো পুরাতন জীর্ণ ভবনের ধ্বংসাবশেষ এলাকা | সেটি ধ্বংসাবশেষের নগরী-ই ছিল বটে । একটা ভবনও নিরাপদ ও অক্ষত দীড়িয়ে আছে বলে দেখা যাচ্ছিল না। ওটা ছিল মরুশিয়াল, সাপ, বিচ্ছু, পেচক ও চামচিকাদের আবাস । পরিত্যক্ত ভাঙাচোরা ভবনগুলোই বলে দিচ্ছে, এটি অনেকগুলো জীকজমকপূর্ণ প্রাসাদ ও মনোরম বাড়ির একটি নগরী ছিল । এটি মিশরের হাতেগোনা কয়েকটি বৃহৎ নগরীর একটি ছিল । হলিউবুলিস গ্রিস ভাষার শব্দ । কোনো এক প্রাচীন যুগে গ্রিসীয়রা নগরীটার এই নাম রেখেছিল | তারপর মিশর একজনের পর দ্বিতীয়জনের, দ্বিতীয়জনের পর তৃতীয়জনের ঝুলিতে এসে পড়তে থাকল । যখন যিনি এলেন, তিনি নামটা পরিবর্তন করে আরেকটা নাম রাখলেন । এভাবে শাসক বদলের সাথে পাল্লা দিয়ে নগরীটারও নাম বদলাতে থাকল । কিন্তু শুরুতে রাখা নামটা কেউ ইতিহাসের পাতা থেকে মুছতে পারলেন না । তাই আজও মানুষ তাকে এ নামেই চেনে । এখন এই নগরীতে কেউ বাস করে না। এখানে এখন কোনো বসতি নেই । কয়েকশো বছর পর যে-মানুষগুলো এই ভীতিকর ধ্বংসাবশেষে গিয়ে ছাউনি ফেলল, তারা হলেন আরবের এই কজন মুজাহিদ আর তাদের সঙ্গে আছে একটি বেদুইন যোদ্ধাদল । এদের এই অবস্থানও এখানে সাময়িক- ক্ষণিকের জন্য । প্রথম রাতে যখন বাহিনী গভীর ঘুম ঘুমিয়ে ছিল, তখন টহল বাহিনীর এক মুজাহিদ একটা ধ্বংসাবশেষ থেকে একটু-একটু আলো আসছে বলে দেখতে পেলেন । তার জানা ছিল, তাঁদের কোনো মুজাহিদ ভেতরে থেকে থাকবেন না। থাকতেনও যদি, এই মাঝরাতে তার আলোর কোনো প্রয়োজন ছিল না। যুদ্ধের সময় সবচেয়ে বেশি বিপজ্জনক হয় শক্রপক্ষের গোয়েন্দারা । গোয়েন্দারা নানা ছদ্মবেশ ধারণ করে এসে তথ্য সংগ্রহের চেষ্টা করে । তারা একজন সরল- সহজ কৃষকের বেশে আসে । আসে অচল ও বিকলাঙ্গ ভিক্ষুকের পোশাকে । সে কারণেই ব্যাপারটা বুঝতে মুজাহিদ ভেতরে গিয়ে দেখা জরুরি মনে করলেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।