অনিঃশেষ আলো ও ৬৯ চমৎকার একটি সুযোগ হাতে আসা সত্বেও তিনি তাকে ব্যবহার করলেন না! প্রখ্যাত অমুসলিম এঁতিহাসিক এলফার্ড বাটলার লিখেছেন, মুসলমানরা দুবার নীল অতিক্রম করেছে । একবার উম্মেদোনিন থেকে ফাউমের দিকে গেছে, একবার ওদিক থেকে ফিরে পূর্ব তীরে এসেছে। এটি মোক্ষম সুযোগ ছিল, মুকাওকিস নদীতেই এই বাহিনীটির উপর আক্রমণ করে বসত । তার সৈন্যরা যদি নদীর উভয় কুলে দীড়িয়ে তির ও বর্শা নিক্ষেপ করত, তাহলে পরিস্থিতি মুসলিম বাহিনীর জন্য বিপজ্জনক হয়ে দীড়াত । বাটলার আরও লিখেছেন, মুসলিম বাহিনী নদী পার হয়ে ফাউমের মরুভূমিতে চলে গিয়েছিল । সে-সময় উম্মেদানিনে মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য ছিল। মুকাওকিস যদি তখন উম্মেদানিন অবরোধ করে তার উপর ঝাপিয়ে পড়তেন, তাহলে এই নগরীটা মুসলমানদের হাত থেকে অতি অনায়াসেই ছিনিয়ে নিতে পারতেন । কিন্ত তা-ও তিনি করেননি । সামনে অগ্রসর হয়ে বাটলার আরও লিখেছেন, মুসলমানদের সহযোগী বাহিনী এল; কিন্তু ব্যবিলনে তার সংবাদটা পৌছেনি এমন হতে পারে না। সংবাদ অবশ্যই পৌছেছে । কিন্তু মুকাওকিস ও সেনাপতি থিওডোর হামলা করেননি । এই মওকাটাও তারা নষ্ট করে দিলেস । মনে হচ্ছে, রোমান বাহিনী ব্যবিলন নগরীর চার দেওয়ালের মাঝেই নিজেদের নিরাপদ ভাবছিল এবং ওখানেই গুটিসুটি মেরে থাকতে চাচ্ছিল । পক্ষান্তরে মুসলমানদের সাহস আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল । সিপাহসালার আমর ইবনে আস সহযোগী বাহিনীর কাছে পৌছে গেলেন । ওখানে কতগুলো প্রাটীন ভবনের ধ্বংসাবশেষ ছিল । আমর ইবনে আস (োযি.) ওখানেই ছাউনি ফেললেন এবং যুবাইর ইবনুল আওয়াম (রোযি.)-এর সঙ্গে দেখা করে পরবর্তী পরিকল্পনা ঠিক করতে বসে গেলেন । ইতিহাসে এসেছে, হেরাক্ল যখন সংবাদ পেলেন, তার একান্ত প্রিয়ভাজন ও পরম আস্থাভাজন সেনাপতি হান্না মারা গেছে, তখন তিনি এতই ব্যথিত ও শোকাহত হলেন যে, তার দুচোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করেছিল । তিনি আদেশ পাঠালেন, হান্নার মরদেহটা আমার কাছে বাজিস্তিয়া পাঠিয়ে দাও। এই আদেশ মুকাওকিসের কাছে পৌছলে তিনি লাশটাকে মমি করে বাজিস্তিয়ার উদ্দেশে রওনা করিয়ে দিলেন । হান্নার লাশ দেখে হেরাকৃল চিৎকার করে ক্ষুব্ধ কণ্ঠে প্রতিজ্ঞা ব্যক্ত করলেন, ব্যবহার করব এবং মুসলমানদের নির্মূল ও নিশ্চিহ্ন করেই তবে শ্বাস নেব। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।