অনি£শেষ আলো $ ৬৭ সালার এই তথ্যগুলো বিস্তারিতভাবে আমর ইবনে আস (রাযি..)-এর কাছে পৌছিয়ে দিলেন । আমর ইবনে আস (োযি.) তখনই বাহিনীকে ফিরে রওনা হতে আদেশ দিলেন । কিন্তু বাহিনীর একটা ইউনিটকে তিনি আলাদা করে নিলেন। তাদের একজন সালারের নেতৃত্বে দিয়ে বিশেষ কিছু নির্দেশনা দিয়ে দিলেন । অবশিষ্ট সৈন্যদের ফেরত পাঠিয়ে দিলেন । আলাদাকৃত ইউনিটটি সেই দিকে চলে গেল, যেদিক থেকে লুকিয়ে-লুকিয়ে রোমান বাহিনী আসছে বলে তথ্য পাওয়া গেছে। এই মুজাহিদ বাহিনীটি একটা গোপন জায়গায় ওত পেতে বসে গেল । তারা তিন-চারটি দলে বিভক্ত হয়ে টিলা ও নিচু-নিচু জায়গায় লুকিয়ে গেল । রোমান বাহিনী- যাদের সংখ্যা মুসলমানদের ছিগুণ- এদিকে আসছিল । কিন্তু ওরা জানে না, ওরা শক্রবাহিনীর একটা ফাঁদে এসে পড়ছে । ূর্যান্তের খানিক আগে রোমান ইউনিটটি মুসলমানদের ফাদে এসে পড়ল এবং চতুর্দিক থেকে তাদের উপর প্রলয় নেমে এল | রোমান সেনাপতি হান্না কিছু বুঝে উঠবার আগে যমের মুখে চলে গেল । মুজাহিদদের প্রথম আক্রমণেই হান্না ধরাশায়ী হয়ে গেল । তারপর মুসলমানরা তার এই বাহিনীর একজন সৈনিককেও জীবিত ছাড়ল না । যারা মুসলমানদের তাদের অজান্তে হত্যা করতে এসেছিল, তারা নিজেরা মুসলমানদের ফাদে এসে মারা পড়ল এবং ফাউমের মরুর বালি তাদের রক্ষ চুষতে শুরু করল । সব ++ পার্খববর্তী কোনো লোকালয়ের বাসিন্দারা মুকাওকিসকে সংবাদ দিল, আপনার প্রেরিত ইউনিট মারা গেছে এবং সেনাপতি হান্নাও জীবন বাচাতে সক্ষম হননি । সংবাদটা শুনে মুকাওকিসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল । তার জানা ছিল, হান্নার মৃত্যুকে মেনে নেওয়া হেরাক্ল-এর পক্ষে কঠিন হবে । কারণ, হান্না আতরাবুনেরই মতো যোগ্য ও চৌকস সেনাপতি | মুকাওকিস আরও জানতেন, বাজিস্তিয়ায় বসে হেরাক্ল যখন হান্নার মৃত্যুসংবাদ শুনবেন, তখন তিনি প্রথম প্রশ্ন করবেন, তার এই ঘটনার জবাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? হেরাক্ল-এর ভর্সনা থেকে রক্ষা পেতে সুকাওকিস মুজাহিদ বাহিনীর উপর জবাবি হামলা চালাতে বেশ কিছু সৈন্য পাঠিয়ে দিলেন । যে-জায়গাটায় হান্না ও তার বাহিনী মারা গিয়েছিল, এই বাহিনী যখন সেখানে গিয়ে পৌছল, দেখল, ততক্ষণে মুসলিম বাহিনী অনেক দূরে চলে গেছে এবং তারা নীলনদের কুলে পৌছে গেছে । ইতিহাসে সেই লোকটার নাম পাওয়া যায় না, যে এই রোমান ছডড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।