Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ৬৬ *যেহেতু তোমরাও আমাদেরই মতো বেদুইন, তাই তোমরা সাবধান করা কর্তব্য মনে করছি'_- ফাউমের বেদুইনদের এক সদস্য বাহিনীর বেদুইনদের বলল- “তোমরা এই বসতিতে এসেছ ভালো করেছ; কিন্তু এর সামনে আর যেয়ো না। সামনের বসতিগুলোতে রোমান বাহিনী এসে পড়েছে, যাদের সংখ্যা অনেক বেশি । তোমরা এই গুটিকতক সৈনিক তাদের এক আক্রমণেই পিষে যাবে ।" আমর ইবনে আস (রাযি.)-এর বাহিনীর বেদুইনরা তাদের থেকে ব্যাপারটা বিস্তারিত জেনে নিল, ওরা এখান থেকে কত দূরে, সামনের দিকে অগ্রসর হচ্ছে কিনা বা তাদের পজিশন ও মতিগতি কী । তথ্যগুলো তারা সিপাহসালার আমর ইবনে আস (োযি.)কে জানিয়ে দিল । আমর ইবনে আস (রাযি.) রোমান বাহিনীর আগমন সম্পর্কে বিলকুলই বেখবর ছিলেন । এই অঞ্চলে তিনি একজন গোয়েন্দাও পাঠাননি; পাঠানোর প্রয়োজনই বোধ করেননি । তার ধারণা-ই ছিল না, রোমান বাহিনী এদিকে আসতে পারে । এখন তিনি সংবাদ পেলেন, রোমান বাহিনী এসে পড়েছে । ফলে তিনি তার বাহিনীকে ওখান থেকে ফিরে আসার আদেশ দিলেন । রোমানদের এই বাহিনীর সঙ্গে তিনি সঙ্ঘাতে জড়াতে চাচ্ছেন না। কারণ, তার হিসাবে এটি অনর্থক লড়াই হবে । এই শক্তিটা তিনি কোনো দুর্গঘেরা নগরীর উপর ব্যয় করা ভালো ও লাভজনক মনে করছেন । পরে মুজাহিদ বাহিনী সাময়িকের জন্য একস্থানে ছাউনি ফেলল । দু-তিনজন বেদুইন ছাউনির পাশ দিয়ে কোথাও যাচ্ছিল । তারা মুজাহিদ বাহিনীর সাথে বেদুইন লোকদের দেখে দীড়িয়ে গেল। বাহিনীর বেদুইনরা তাদের মেহমান বানিয়ে ছাউনিতে নিয়ে গেল এবং বেশ খাতির-যত্র করল। এর বেদুইনরাও জিজ্ঞেস করল, এই বাহিনীটা কাদের এবং তোমরা বেদুইনরা এদের সঙ্গে কেন? বাহিনীর বেদুইনরা তাদেরও ব্যাপারটা বুঝিয়ে দিল । “একটা কথা মনোযোগসহকারে শুনে রাখো'- এক বেদুইন অতিথি বলল- “রোমান বাহিনীর বিশাল একটা দল তোমাদের দিকে এগিয়ে আসছে । আমরা দেখে এসেছি, তারা সোজা পথে আসছে না; বরং মরুভূমির নিচু অঞ্চল দিয়ে লুকিয়ে-লুকিয়ে এবং লম্বা-চওড়া টিলার আড়ালে-আড়ালে অগ্রসর হচ্ছে, যাতে তোমাদের অজান্তে তোমাদের উপর আক্রমণ চালাতে পারে 1 বাহিনীর বেদুইনরা এই অতিথি বেদুইনদের একজন সালারের কাছে নিয়ে গেল । সালার এদের থেকে রোমান বাহিনীর উক্ত দলটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি জেনে নিলেন । তারা এমনও বলে দিল, এই বাহিনীর সঙ্গে একজন সেনাপতি আছেন, যার নাম হান্না । তিনি এই অঞ্চলের বিখ্যাত সেনাপতি এবং মানুষ তাকে অনেক ভয় করে । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।