অনিঃশেষ আলো $ ৬৫ ফাউম গেলেন, তখনও বাহিনীর রসদের প্রয়োজন ছিল | এখানেও সিপাহসালার দায়িতৃুটা তাদের উপর ন্যস্ত করলেন । বেদুইনরা ছোট-ছোট দলে. বিভক্ত হয়ে মরুবসতিগুলোর দিকে চলে গেল । বসতিগুলো দৃর-দূরাস্ত পর্যস্ত বিস্তৃত ছিল এবং ওখানে গিয়ে মরুর পরিধি শেষ হয়ে সবুজ অঞ্চল শুরু হয়ে গেছে । ওখানে ঘরে-ঘরে বিপুল পরিমাণ তরিতরকারি, ভেড়া-বকরি ও গবদিপশুর ছিল । বেদুইনরা এবারও লোকালয়গুলোর উপর গেরিলা আক্রমণ শুরু করে দিল । কিন্তু ধারাটা আগের চেয়ে খানিক ব্যতিক্রম । এবার তারা চেষ্টা করছে, যেন তাদের হাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে । এলাকায় গিয়ে তারা ঘোষণা করে দিত, বাহিনীর জন্য তরিতরকারি ও গবাদিপশুর প্রয়োজন । যদি তোমরা আপনা থেকে এই জিনিসগুলোর ব্যবস্থা করে না দাও, তাহলে ঘরে-ঘরে তল্লাশি চালিয়ে সর্বশেষ দানাটি পর্যস্ত তুলে নিয়ে যাব; একটা পশুও তোমাদের জন্য রেখে যাব না । বেদুইনরা লোকদের এই নিশ্চয়তাও দিত যে, এটি মুসলমানদের বাহিনী, যারা মিশরে বিজয় অর্জন করবে এবং মিশরের শীসনক্ষমতা তাদের হাতে চলে আসবে | তারা এসব পল্লী-গ্রামের চিত্রই পালটে দেবে । তোমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে ৷ এরা রোমান রাজাদের মতো রাজা নন । এরা কারও অধিকার ছিনতাই করে না। বেদুইনরা আরও বলত, মুসলমানরা তোমাদের এক-একটি শস্যদানা ও এক-একটি পশুর মূল্য পরিশোধ করে দেবে। দেখতে-না-দেখতেই বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও তরিতরকারির স্তূপ জমা হয়ে গেল এবং ভেড়া-বকরি ও গবাদিপশু এতসংখ্যক এসে দীড়িয়ে গেল, যা বাহিনীর জন্য বেশ কদিনের জন্য যথেষ্ট ছিল । এই বেদুইনদের দ্বারা মুসলমানদের একটা উপকার তো এই হয়েছিল যে, তারা রসদ সংগ্রহ করে দিত । একাজে তারা বেশ দক্ষ হয়ে উঠেছিল । পাশাপাশি তারা যুদ্ধেও অংশ নিত । এখন তারা নিয়মতান্ত্রিক বিন্যাসে লড়াই করা শিখে ফেলেছে । ফাউম গিয়ে বাড়তি একটি উপকার এই হলো যে, ওখানেও তাদেরই মতো মিশরি বেদুইনদের বাস ছিল । উভয়ে একই জাতের হওয়াতে এক পক্ষ অপর পক্ষকে শক্র মরে করেনি । ফলে অভিযান খুব সহজেই সফল হয়ে গেল। বেদুইনদের একটা গেরিলা ইউনিট কোনো এক লোকালয়ে গেল। ওখানে কতিপয় বেদুইন বাস করত । তারা এদের জিজ্ঞাসা করল, তোমরা কেন এই এটি দস্যুবৃত্তি নয় । আমরা আরবের মুসলমান বাহিনীর সঙ্গে যোগ দিয়েছি । তারা মিশর জয় করে নেবে । অনিঃশেষ আলো-৩ /৫ , ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।