Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৪ মুসলমানদের নীলনদ পার হওয়া মুকাওকিসের জন্য বিস্ময়ের কারণ ছিল । এটি মুসলমানদের বিশেষ দক্ষতা ও কর্মতৎপরতার একটি উত্তম দৃষ্টান্ত ৷ উম্মেদানিন দখল করার পর তারা দু-তিন দিন নগরীর শৃভ্খলা পুনর্বিন্যাসের কাজে ব্যয় করলেন এবং বাহিনীকে একটুও বিশ্ামের সুযোগ দিলেন না । উম্মেদানিন একটি সামুদ্রিক ঘাট ছিল, যাকে কেউ জেটি লিখেছেন, কেউ লিখেছেন বন্দর | এই বন্দরে ছোট ও মাঝারি আকারের অনেকগুলো পালের জাহাজ দাড়িয়ে ছিল। ছোট-বড় নৌকার তো কোনো শুমারই ছিল না। উম্মেদানিনের লড়াই শেষ হওয়ার আগেই হযরত আমর ইবনে আস (রাযি.) ক্ষুদ্র একটি ইউনিট বন্দরে পাঠিয়ে দিয়েছিলেন । তাদের দায়িত্ব দিলেন, ওখান থেকে কোনো জাহাজ বা নৌকা যেন বের হতে না পারে এবং তাদের মাঝি-মাল্লারাও যেন উপস্থিত থাকে । এভাবে তিনি জাহাজ-নৌকার পুরো বহরটা কজা করে ফেললেন । মাত্র দুদিন পর বাহিনীকে কোনো বিশ্রামের সুযোগ না দিয়ে আমর ইবনে আস একদম নীরবে রাতের বেলা জাহাজ ও নৌকাগুলোতে চড়ে বসলেন এবং নীলনদ পার হয়ে গেলেন । তাদের নামিয়ে দিয়ে জাহাজ-নৌকাগুলো ওপারে নোঙর করে বসে থাকল । ওদিকে মুকাওকিস সংবাদ পেয়ে গেলেন, মুসলমানরা ফাউমের দিকে যাচ্ছে । প্রতিরক্ষার জন্য তিনি কয়েক ইউনিট সৈন্য উক্ত অঞ্চলে পাঠিয়ে দিলেন । এলাকাটা সমতল বা মাঠের মতো ছিল না। ওখানে গভীর ও প্রশস্ত নিমাঞ্চলও ছিল । ছিল টিলা-টিপিও | এভাবে আত্মগোপনের চমৎকার প্রাকৃতিক ব্যাবস্থাপনা ছিল যে, গেরিলারা অতি সহজে ওত পাততে পারত । মুকাওকিস বাহিনী পাঠিয়ে দিলেন বটে; কিন্তু তাদের কঠোরভাবে বলে দিলেন, খবরদার! কোনো অবস্থায়ই খোলা মাঠে মুসলমানদের মুখোমুখি হয়ো না। না। তিনি বললেন, আরবের মুসলমানরা মরুভূমির সম্তান। যখনই তারা মরুভূমিতে প্রবেশ করে, সঙ্গে-সঙ্গে তাদের দৈহিক ও আত্মিক শক্তি পুরোপুরি সজাগ হয়ে যায়। সখ সং সং মুসলিম বাহিনীর সঙ্গে মিশরি বেদুইনরাও ছিল । প্রথম-প্রথম এসে যখন তারা বাহিনীতে যোগ দিয়েছিল, তখন তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তোমরা লোকালয়ে গিয়ে বাহিনীর জন্য রসদ সংগ্রহ করে আনবে | একাজটি তাদের উপর একাধিকবার সোপর্দ করা হয়েছিল এবং তারা অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে কাজটি আল্ত্রাম দিয়েছিল । আমর ইবনে আস রোযি.) যখন ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।