অনিঃশেষ আলো $ ৬৩ করতেন, তাহলে তার কাছে এত সৈন্য ছিল যে, তখনই গিয়ে উম্মেদানিনকে অবরোধ করে ফেলতেন ৷ তাতে দুর্গ জয় হতো আর না হতো, এতটুকু লাভ অবশ্যই হতো যে, মুসলমানরা উম্মেদানিনে অবরুদ্ধ হয়ে বসে থাকত | উম্মেদানিনের আরও কিছু সৈনিক ও সাধারণ নাগরিক পালাতে সক্ষম হয়েছিল । ব্যবিলন পৌছে তারা ওখানকার বাহিনীকে ইসলামের সৈনিকদের নির্তীকতার এমনসব কাহিনী শোনাল যে, সবাইকে বিস্মিত ও সন্ত্রস্ত করে তুলল । সৈন্যরা যখন শুনল, মুসলমানরা তাদের বাহিনীর একজন অফিসার-সৈনিককেও জ্যান্ত রাখেনি, ভয়ে তাদের শরীরের লোমগুলো দীড়িয়ে গেল । ওখান থেকে পালিয়ে- আসা-সৈনিকরা বলল, মুসলমানরা জিন-ভুতের মতো দুর্গে প্রবেশ করেছিল । তাদের মানুষের আকৃতিতে দেখেও কোনো রোমান সৈন্য বিশ্বাস করতে পারছিল না, তারা মানুষ । আজকের মনস্ততৃবিদ্যার পরিভাষায় বলা উচিত, ইসলামের সৈনিকরা রোমান বাহিনীর উপর মনস্তাত্তিক বিজয় অর্জন করেছিল । আর এমন বিজয় আলাহর উপর বিশ্বাস স্থাপনকারীরা-ই লাভ করতে পারে । মুকাওকিস উম্মেদানিনের বেদনা সহ্য করার চেষ্টা করছিলেন । এমন সময় এক গোয়েন্দা এসে সংবাদ জানাল, মুসলমানরা নীলনদ পার হয়ে পিরামিড অঞ্চল হয়ে আরও সম্মুখে এগিয়ে গেছে। এই পুরোটা অঞ্চল রুক্ষ মরুপ্রান্তর ছিল । শুনে মুকাওকিস প্রথমত অবাক হলেন, মুসলমানরা নদীটা পার হলো কীভাবে! তারপর এই ভাবনায় হারিয়ে গেলেন যে, ওরা যাচ্ছেটা কোথায়! ইতিহাসের ভাষ্যমতে তখন আতরাবুনের পর বিখ্যাত সেনাপতি থিওডোর মুকাওকিসের সাথে ছিল । থিওডোর যুকাওকিসের আস্থাভাজন সেনাপতি ছিল । দুজন বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলেন মুসলমানদের এবারকার টার্গেট কী হতে পারে । মুসলমানরা কি একস্কান্দারিয়া আক্রমণ করতে যাচ্ছে? এই প্রশ্নটা সামনে রেখে দুজন আলোচনায় প্রবৃত্ত হলেন। পরে সিদ্ধান্তে উপনীত হলেন, মুসলমানদের এই সিপাহসালার এমন ভয়ংকর বোকামিটা করবেন না । ততক্ষণে মুকাওকিস ও থিওডোর আমর ইবনে আস রোযি.)-এর রণকৌশল বুঝে ফেলেছেন । তারা তখনই একজন গোয়েন্দা পাঠিয়ে দিলেন, গিয়ে দেখে আসো; মুসলমানদের গতি কোন দিকে । অল্প সময়ের মধ্যেই তথ্য বেরিয়ে এল, মুসলমানদের গতি ফাউমের দিকে । বাস্তবতাও এটিই ছিল যে, আমর ইবনে আস (োযি.)-এর পরবর্তী টার্গেট ফাউমই ছিল । ফাউম ছিল বড়সড় একটা লোকালয় ৷ এলাকাটা মরুভূমি ছিল বটে; কিন্তু তরিতরকারি ও গবাদিপশুর প্রাচুর্য ছিল । বাহিনীর জন্য আমর ইবনে আস (োযি.)-এর রসদ সংখহের প্রয়োজন ছিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।