Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ٢٠٨
📝 نص 📖 PDF

অনিঃশেষ আলো & ৬২ সমগ্র বাহিনীতে ঘুরে-ফিরে ক্ষোভের সাথে আদেশ দিলেন, আগে বাড়ো । এক মুজাহিদ বললেন, আমরা তো আর লোহার তৈরী নই । জবাবে আমর ইবনে আস (রাযি.) তাকে অনেক কড়া কথা শুনিয়ে দিলেন। ইতিহাসবিদ মুহাম্মাদ হাসনাইন হাইকেল লিখেছেন, ইতিহাসে এমন কোনো বর্ণনার ইঙ্গিত পাওয়া যায় না। হতে পারে, অন্য কোনো লড়াইয়ে এমনটা ঘটেছিল । উম্মেদানিনের যুদ্ধে এমন ঘটনা একেবারেই ঘটেনি । অবশ্য এমন ঘটেছিল যে, কিছু সাহাবাও এই বাহিনীতে শামিল ছিলেন । আমর ইবনে আস (রাযি.)-এর পুরোপুরি অনুভূতি ছিল, বাহিনীটিকে তিনি নিশ্চিত ধবংসের মুখে ঠেলে দিচ্ছেন । ফলে তিনি সাহাবাদের উদ্দেশে বলেছিলেন, “আপনারা আমার সঙ্গে আছেন। মহান আল্লাহ আপনাদের উসিলায় আমাদের বিজয় দান করবেন । এই মন্তব্য শুনে সাহাবগণ আমর ইবনে আস (রাযি.)-এর সঙ্গে পূর্ণ উৎসাহ ও উদ্দমের সঙ্গে সামনের দিকে এগিয়ে গেলেন । তাদের দেখে বাহিনীতে নতুন জোশ তৈরি হয়ে গেল। আর এই জোশেরই ফলে মুষ্টিমেয় মুজাহিদ উম্মেদানিনের মতো দুর্গ- যেখানে বিপুলসংখ্যক শক্রসেনার সমাবেশ ছিল- জয়' করে ফেললেন। মুকাওকিস সে-সময় ব্যবিলনে ছিলেন । ইতিহাস বিস্মিয়ে হতবাক যে, উম্মেদানিনে তার বাহিনীর গণহত্যা চলছে আর তিনি এমন বিশাল বাহিনী নিয়ে ব্যবিলনে বসে আছেন! অথচ তার প্রতিরক্ষা পরিকল্পনা ছিল, যদি উম্মেদানিনের উপর আক্রমণ হয়, তাহলে ব্যবিলন থেকে বাহিনী নিয়ে তিনি সেই আক্রমণ ব্যর্থ করে দেবেন। উম্মেদানিন থেকে পালিয়ে কিছু রোমান সৈনিক ব্যবিলন পৌছে গেল । তারা মুকাওকিসকে উম্মেদানিনের ঘটনার বৃত্তান্ত জানাল । এক তো উম্মেদানিনের উপর মুসলমানদের কজা প্রতিষ্ঠিত হয়েছিল, তদুপরি ওখানে যে-বাহিনীটা ছিল, তাদের অধিকাংশ প্রাণ হারিয়েছে । যে-কজন সৈনিক লুকিয়ে ছিল, শুধু তারা-ই প্রাণে রক্ষা পেয়েছে । তবে তারাও এখন মুসলমানদের কয়েদি । মোটের উপর তার অর্থ দীড়ায়, এই যুদ্ধে রোমানদের বিপুলসংখ্যক সৈন্য নিঃশেষ হয়ে গেছে । ইতিহাসে এসেছে, মুকাওকিস যখন ঘটনার বিবরণ শুনলেন, তখন তার শরীরটা একদম নিথর হয়ে গিয়েছিল | বেশ কিছু সময় মুখটা হা করে বিক্ষারিত চোখে সংবাদদাতার পানে তাকিয়ে থাকলেন, যেন তার মাথায় ধারণা-ই ছিল না, মুসলমানরা উম্মেদানিন জয় করে নিতে পারে । খবরটা তার বোধশক্তিকে বেকার করে দিয়েছিল । যদি তিনি মনোবল অটুট রাখতেন এবং ঠাণ্ডা মাথায় চিন্তা ফ্ড/.9110001179.0010)

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.