অনিঃশেষ আলো ৪ ৬১ আস (োযি.) স্বয়ং ফটকের কাছে চলে গেলেন এবং একটা কুড়াল নিয়ে নিজহাতে ফটকের উপর আঘাত হানলেন। প্রথম আঘাতের পর এক মুজাহিদ তার হাত থেকে কুড়ালটা নিয়ে কোপাতে শুরু করলেন । দেখতে-না-দেখতেই মুজাহিদরা ফটক ভেঙে ফেলল । এ ক্ষেত্রে সেই আতঙ্ক খুবই কাজ দিল, যেটা আগে থেকেই রোমান বাহিনীর উপর ছড়িয়ে ছিল । এবার যখন মুজাহিদরা দুঃসাহসী আক্রমণ করে বসল, তাতে ভীতি আরও বেড়ে গেল এবং নগরীতে অস্থিরতা ও হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সেনাদের মাঝে রণেভঙ্গ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেল । রোমান বাহিনীতে আগে থেকে চাউর ছিল, মুসলমানদের মাঝে এমন কোনো রহস্যময় শক্তি আছে যে, সংখ্যায় তারা যতই অল্প হোক কয়েকগুণ বেশি শক্তিধর শক্রবাহিনীকে পরাস্ত করে ফেলে। এবার এই বাহিনী মুসলমানদের দুঃসাহসিকতা ও নির্ভীকতা স্বচক্ষে প্রত্যক্ষ করছে । রোমান বাহিনী যদি সাহস হারানোর পরিবর্তে ফটকগুলোর সম্মুখে পা জমিয়ে সক্ষম হতো । কিন্ত তারা হাত-পা ছুড়ে বসে পড়ল । আমর ইবনে আস (রাযি.) আদেশ জারি করলেন, কোনো সাধারণ নারী বা পুরুষের গায়ে হাত তোলা যাবে না এবং কোনো সৈনিককে জীবিত রেখো না । তিনি কোনো কয়েদি নিতে রাজী নন। বেশ কিছু সময় গণহত্যা চলতে থাকল । দুর্গ মুসলমানদের হাতে চলে এল । লড়াই শেষ হওয়ার পর কয়েকজন রোমান সৈনিক লুকিয়ে বেরিয়ে এল বা অনুসন্ধান চালিয়ে বের করা হলো । তাদের জন্য আমর ইবনে আস (রাযি.)-এর মনে মায়া জাগল । তিনি আদেশ দিলেন, এদের গ্রেফতার করে নাও । আমর ইবনে আস (রাি.) প্রাচীরের উপরে উঠে বাইরের দিকে তাকালেন । ব্যবিললের দিক থেকে রোমান বাহিনী এলে তাদের প্রতিহত করতে যে- করলেন । তারা ভালো ও নিরাপদ আছে । কোনো রোমান বাহিনী আক্রমণের জন্য আসেনি । বাটলার কয়েকজন আরব এঁতিহাসিকের বরাতে লিখেছেন, এই আক্রমণ খোদ মুজাহিদদের জন্য এতই ঝুঁকিপূর্ণ ছিল যে, একে আত্মঘাতী আক্রমণ বলা ভুল হবে না। ঝুঁকিটা এত বেশি ছিল যে, এমন দুঃসাহসী বাহিনীর কোনো-কোনো মুজাহিদ সামনে এগুতে ভয় পেতে শুরু করছিলেন । তাদের ভাবগতিতে অলসতা ও পিছুটান স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল । বাটলার লিখেছেন, সিপাহসালার আমর ইবনে আস রোষি.)কে মুজাহিদদের উপর চাপ সৃষ্টি করতে হলো । তিনি ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।