Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃঞশেষ আলো $ ৬০ অবস্থাদৃষ্টে ধরে নিলেন, নগরীতে ইতিমধ্যে বাহিনীর রসদ-পানির বেশ ঘাটটি দেখা দিয়েছে এবং এটি রোমানদের জন্য বিরাট সমস্যা তৈরি করে ফেলেছে । একদিন আমর ইবনে আস (রাযি.) তার সালারদের বললেন, দুর্গের উপর একযোগে আক্রমণ করো এবং ফটক ভাঙার চেষ্টা চালাও । বলা নিষ্প্রয়োজন যে, এমন একটি ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী আক্রমণ আন্ধা-ধোন্ধা করা যায় না। তিরন্দাজদের এতখানি কাছে চলে যেতে আদেশ দেওয়া হলো, যেখান থেকে প্রাটারের উপর দপ্তায়মান রোমান বাহিনীকে তিরের আওতায় আনা সম্ভব । ব্যবিলন থেকে বাহিনী আসবারও আশঙ্কা ছিল । এ ব্যাপারে যথাসময়ে তথ্য জানানোর জন্য ব্যবিলনের পথে গোয়েন্দা পাঠিয়ে রাখা হয়েছে । এমন কোনো তৎপরতা চোখে পড়লে তারা তথ্যটা সময়ের আগে সিপাহসালারকে পৌছিয়ে দেবে । তাছাড়া আমর ইবনে আস (রাযি.) তিন-চারটা গেরিলাদলও পাঠিয়ে রেখেছেন । উপযুক্ত জায়গা দেখে তারা স্থানে-স্থানে ওত পেতে বসে থাকবে আর যদি দেখে ব্যবিলন থেকে বাহিনী আসছে, তাহলে মওকামতো তাদের উপর ডান-বাম থেকে অকস্মাৎ আক্রমণ চালাবে । হাদিদ, মাসউদ ও নওমুসলিম ফারুককে এই গেরিলা ইউনিটগুলোতে বিশেষভাবে যুক্ত করে দেওয়া হয়েছে । গেরিলা আক্রমণে এরা বিশেষভাবে পারদর্শী । এদিকে আমর ইবনে আস (রাযি.) দুর্গের উপর আক্রমণের আদেশ দিলেন, ওদিকে নগরীর দু-তিনটা ফটক খুলে গেল এবং রোমান বাহিনী আক্রমণের জন্য বাধভাঙা জোয়ারের মতো বাইরে বেরুতে লাগল ৷ পুরোটা বাহিনীর তো আর একবারে বেরুনো সম্ভব নয়। ফটক দিয়ে একসঙ্গে দু-তিনটা ঘোড়া বেরুতে পারে । আমর ইবনে তার পরিকল্পনা অনুসারে গোটা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার আদেশ দিলেন । ইতিহাসে পরিষ্কারভাবে লেখা আছে, এই আক্রমণে আমর ইবনে আস (োঘি.) সবার সামনে ছিলেন । যেকজন রোমান সৈন্য বাইরে বেরিয়ে এসেছিল, তারা নগরীর প্রাচীর ও তীব্র বানের মতো ধেয়ে আসা মুজাহিদদের মাঝে পিষে গেল । যারা এখনও বের হচ্ছিল, তারা ফটক থেকেই ফিরে যেতে শুরু করল । মুজাহিদরা তাদের ফটক বন্ধ করার সুযোগ না দিয়ে তাদেরই পেছনে-পেছনে নগরীতে ঢুকে পড়ল । কিন্তু তারা নিশ্চিত মৃত্যুর মুখে চলে গেল । কারণ, তাদের সংখ্যা ছিল কম । তাছাড়া সব কজন মুজাহিদ তো আর একত্রে ভেতরে প্রবেশ করা সম্ভব ছিল না। তিরন্দাজ মুজাহিদরা তাদের পজিশন সামলে নিল এবং প্রাচীরের উপর দণ্ডায়মান রোমান সৈন্যদের উপর আক্রমণ শুরু করে দিল । সিপাহসালার আমর ইবনে ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।