Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৯ এখানে আমর ইবনে আস (রাযি.) যে-কৌশল অবলম্বন করলেন, তা হলো, তিনি তার বাহিনীকে বলে দিলেন, ভেতর থেকে রোমান বাহিনী বেরিয়ে এলে তোমরা এগিয়ে গিয়ে মোকাবেলা করো না কিংবা দৃঢ়পদে মোকাবেলা করো না এবং যত বেশি সম্ভব তির ছোড়ো । এর রহস্যটা হলো, আসলে তিনি তার সৈন্যদের বাঁচিয়ে রাখতে চাচ্ছিলেন । তিনি বিরাট এক ঝুঁকির মধ্যে লাফিয়ে পড়েছেন বটে; কিন্তু মস্তিষ্ক তার ঠিকই কাজ করছিল । তিনি পুরোপুরি সতর্ক ছিলেন এবং রণকৌশল অনুপাতেই যুদ্ধ পরিচালনা করছিলেন । তার তিরন্দাজির কৌশল বেশ সফল হলো। ভেতর থেকে রোমানদের এক-একটা ইউনিট বেরিয়ে আসত আর তিরন্দাজ মুজাহিদরা পিছনে সরতে-সরতে তাদের উপর তিরের বৃষ্টি বর্ষণ করত । এভাবে প্রতিবারই রোমান বাহিনী বেশ কজন করে সৈনিককে বাইরে রেখেই ফিরে যেতে বাধ্য হতো । এমনি তিন-চারটা আক্রমণ ভেতর থেকে এল আর মুসলমানরা অত্যন্ত সাফল্যের সাথে সেসবের মোকাবেলা করল । তারপর হঠাৎ একদিন এক আরবি অশ্বারোহী এসে আমর ইবনে আস রোযি.)কে সংবাদ জানাল, সহযোগী বাহিনীর একাংশ এক-দুদিনের মধ্যেই পৌছে যাচ্ছে । আমর ইবনে আস খবরটা বাহিনীকে শুনিয়ে দিলেন, সাহায্য আসছে । শুনে মুসলমানদের মাঝে নতুন উদ্যম ও সজীবতার ঢেউ খেলে গেল । প্রখ্যাত ইতিহাসবিদ মুহাম্মাদ হাসনাইন হাইকেল বিভিন্ন এতিহাসিকের বরাতে সহযোগী বাহিনীর যে বিবরণ দিয়েছেন, তাতে প্রমাণিত হচ্ছে, চার হাজারের এই পুরো বাহিনীটি একসঙ্গে এসে পৌছায়নি । তারা দুভাগে বিভক্ত হয়ে এসেছিল | এ-ও প্রতীয়মান হচ্ছে যে, বাহিনীর উভয় অংশের মাঝে উল্লেখযোগ্য ব্যবধান ছিল । অপর অংশ বেশ কদিন পর এসে পৌছেছিল। এই সহযোগী বাহিনীটির মোট সেনাসংখ্যা চার হাজার ছিল । কিন্তু কোন অংশে কতজন ছিল তা জানা যায়নি । বাহিনীর প্রায় সবকজন সৈনিকই অশ্বারোহী ছিল । দু-তিনদিন পর বাহিনীর প্রথম অংশ পৌছে গেল । নগরীর প্রাচীরের উপর দীড়িয়ে রোমান বাহিনী যখন মুসলমানদের সহযোগী বাহিনী আসতে দেখল, তখন তাদের উপর হাতাশা ছেয়ে গেল । তাদের মনোবল যতটুকু ছিল, তাও উবে গেল এবং বাইরে বেরিয়ে আক্রমণের ধারা কমিয়ে দিল। এই আক্রমণগুলোতে আগেই মুসলমান তিরন্দাজরা তাদের প্রভূত ক্ষতিসাধন করেছিল এবং তাদের বিপুলসংখ্যক ঘোড়া মুসলমানদের হাতে চলে এসেছিল । অবরোধের বয়স এক মাসেরও বেশি হয়ে গেছে । এই অবস্থায় জানা সম্ভব হয়নি, ভেতরে রসদ ও পানির অবস্থা কী। কিন্তু আমর ইবনে আস (োধি.) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।