অনিঃশেষ আলো $ ৫৮ আসকে জানালেন, নগরীতে রসদ ও পানির সংকট আছে। এই দুটি জিনিস বাইরে থেকে ভেতরে যায় ৷ আমর ইবনে আস রোযি.)-এর জন্য এ তথ্য খুবই গুরুতৃপূর্ণ । তিনি রসদের পথ বন্ধ করে দিলেন এবং পানির সরবরাহও আটকে দিলেন। আমর ইবনে আস আগেই জেনেছেন, তিনি যখন উম্মেদানিনকে অবরোধে নিয়ে নিবেন, তখন ব্যবিলন থেকে রোমান বাহিনী বেরিয়ে এসে অবরোধের উপর আক্রমণ চালাবে । আমর ইবনে আস-এর সঙ্গে যে-কজন সৈনিক আছে, তারা অবরোধের জন্যই যথেষ্ট নয় । কিন্তু এই গুটিকতক সৈনিকদের এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে অবরোধ বহাল রেখে বহিঃআক্রমণেরও মোকাবেলা করা যায়। সেজন্য অবরোধ করে সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)কে দুদিকেই চোখ রাখতে হলো । প্রায় সমস্ত নির্ভরযোগ্য এতিহাসিক লিখেছেন, প্রতিক্ষণেই আশঙ্কা ছিল, মুকাওকিস ব্যবিলন থেকে একদল সৈন্য নিয়ে বেরিয়ে এসে মুসলমানদের উপর আক্রমণ চালাবেন । কিন্তু তা তিনি করলেন না, যার কারণ কেউ খুঁজে বের করতে পারেননি | ব্যবিলনের অবস্থান ছিল উম্মেদানিন থেকে দক্ষিণে মাইলকয়েক দূরে । ইতিহাসে সঠিক দূরত্ব লেখা নেই । তবে দশ থেকে পনেরো মাইলের মধ্যে ছিল। খ্যাতনামা অমুসলিম এঁতিহাসিক এলফার্ড বাটলার লিখেছেন, ব্যবিলন থেকে মুকাওকিস বাহিনী বের করেননি, যার কারণ এছাড়া আর কিছু হতে পারে না যে, আতরাবুনের পরিণতি তার চোখের সামনে ছিল । আতরাবুন বিলবিস অবরোধের সময় পেছন থেকে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে প্রাণ সম্ভব নয় । নিজের বাহিনীর মনোবলও তার জানা ছিল । ইতিহাসে এসেছে, রোমান বাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল যে, এই অল্প কজন মুসলমান কোন সাহসে, কোন ভরসায় উম্মেদানিন অবারোধ করল! সং সং সং উম্মেদানিনে রোমানদের যে-বাহিনীটা ছিল, তারা সেই বিশেষ ধারাটি-ই অবলম্বন করল, যেটি ফরমা ও বিলবিসের প্রতিরক্ষায় গ্রহণ করেছিল । দু-তিন দিন পরপর তারা নগরীর দু-তিনটা ফটক খুলে দিত আর রোমান বাহিনীর কয়েকটা ইউনিট বাইরে বেরিয়ে এসে অবরোধের উপর হামলা চালাত । কিন্তু দৃঢ়পায়ে মোকাবেলা না করেই ফিরে যেত এবং নগরীর দ্বারা বন্ধ হয়ে যেত। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।