অনিঃশেষ আলো $ ৫৭ দিচ্ছি, সাহায্য আসছে । মদিনা থেকে সাহায্য এসে পৌছাতে খানিক দেরি হয়ে যাবে বটে; কিন্ত মহান আল্লাহর ফেরেশতারা তোমাদের সঙ্গে আছে । আমি তোমাদের ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছি । কিন্তু ওখানে তোমরা আমার আদেশে নয়- আল্লাহ ও তার রাসূলের আদেশে লড়াই করবে । মনে রেখো ইসলামের সৈনিকরা! এখানে যদি আমরা পরাজিত হই, তাহলে কোথাও আমাদের ঠাই থাকবে না । এখানকার মাটি, এখানকার তরু-লতা, এখানকার পাথর, এখানকার বালিকণা সবই তোমাদের শক্র | আল্লাহই একমাত্র তোমাদের ভরসা । তোমরা আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও ।' মুকাওকিস ব্যবিলনে চলে এসেছেন । মুসলমানদের অগ্রযাত্রার খবরাখবর একের-পর-এক পাচ্ছেন তিনি । মুসলিম বাহিনী যখন উম্মেদানিনের দিকে যাচ্ছিল, তখন তারা খেয়ালই করল না, একটু-একটু ব্যবধানে দু-একজন লোক আসা-যাওয়া করছে । বাহ্যিকভাবে তাদের সাধারণ মানুষই মনে হচ্ছিল । কিন্ত ছিল তারা মুকাওকিসের গোয়েন্দা, যারা মুজাহিদ বাহিনীর গতিবিধ পর্যবেক্ষণ করছিল যে, তারা কোনদিকে যাচ্ছে এবং তাদের সংখ্যা কত। মুজাহিদদের সংখ্যা আরও অনেক কমে গেছে । বিলবিস লড়াইয়ে তারা শহীদও হয়েছেন, গুরুতর আহতও হয়েছেন । সাধারণ জখমিরা বাহিনীর সঙ্গে যাচ্ছে । তাদের মাঝে কতিপয় এমন আছে, যাদের বলা হয়েছিল, তোমরা এই অভিযানে এখন যেয়ো না; সুস্থ হলে পরে এসো । কিন্তু তারা বাহিনীর সঙ্গ ত্যাগ করা ভালো মনে করল না ৷ বোঝাতে চেষ্টা করল, যুদ্ধ করার শক্তি আমাদের আছে এবং পিছিয়ে থাকতে চাই না। সংখ্যাটা বেশি কমে যাওয়ার আরও একটি কারণ হলো, কিছু মুজাহিদকে বিলবিস রেখে যাওয়ার প্রয়োজন ছিল। নগরীর শৃঙ্খলাবিধানের পাশাপাশি সরকারি নানা কাজও ছিল, যেগুলো আল্ত্রাম দিতে লোকের প্রয়োজন ছিল। ওখানে বিশ হাজার বন্দি ছিল, যাদের পাহারার জন্যও কিছু মুজাহিদকে রেখে যেতে হলো । মুজাহিদ বাহিনী কতদিন পর উম্মেদানিন পৌছেছিল, তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। নগরীটা বেশি দূরে ছিল না। দিনকতক সময় লেগেছিল বোধহয় । উম্মেদানিন পৌছে তারা নগরীটা অবরোধ করে ফেলল । মুসলমানদের দু- চারজন গোয়েন্দা আগে থেকেই এই নগরীতে উপস্থিত ছিল। বাহিনী নগরীর কাছাকাছি পৌছার আগেই তারা নগরী থেকে বেরিয়ে এল । কারণ, অবরোধ হয়ে গেলে ফটক বন্ধ হয়ে যাবে । ফলে তারা আর বেরুতে পারবে না। সিপাহসালারকে তাদের জরুরি তথ্যাদি পৌছাতে হবে । তারা আমর ইবনে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।