Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

চা ওদিকে মুকাওকিস উম্মেদানিন ও ব্যবিলনে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে দিয়েছেন । এর আগে মুকাওকিস এই আত্মপ্রবঞ্থনায় লিপ্ত ছিলেন যে, মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য এবং এত অল্পসংখ্যক সৈন্যের পক্ষে কোনো দুর্গ জয় করা সম্ভব নয়। এই আত্মপ্রবঞ্চনারই ফলে তিনি ফাঁদ পেতেছিলেন যে, মুসলমানদের আরও সম্মুখ আসতে দাও এবং কোথাও বেকায়দায় ফেলে একদম নাস্তানাবুদ করে দাও । কিন্তু ঘটনা যা ঘটল, সবই ঘটল তার ধারণা ও প্রত্যাশার বিপরীত । মুসলমানরা বিলবিসের মতো মজবুত দুর্গটাও নিয়ে নিল, আতরাবুনের মতো দাপুটে সেনাপতিকেও হত্যা করে ফেলল! আতরাবুনের লাশ আর হেরাক্ল-এর বার্তা মুকাওকিসকে আত্মপ্রবঞ্না থেকে বের করে দিল । হেরাক্ল-এর দরবারি বিশপ কায়রাসও মুকাওকিসের সঙ্গে যোগ দিল । কায়রাস তাকে নিশ্চয়তা নিয়েছিল, বিনয়ামিনকেও সে দলে ভিড়িয়ে নিবে এবং কিবতি খ্রিস্টানদের সমর্থন আদায় করে তাদের পক্ষে রণাঙ্গনে টেনে আনবে । এখন মুকাওকিসের চিন্তা বদলে গেছে। এই দুটা দুর্গঘেরা নগরীকে অজেয় বানাতে তিনি নতুন প্রস্তুতকৃত বাহিনীটিকে ব্যবহার করলেন। উম্মেদানিনেও তিনি অতিরিক্ত সেনা মোতায়েন করলেন । কিন্তু তার বেশিরভাগ মনোযোগ ছিল ব্যবিলনের উপর | তিনি জানতেন, ব্যবিলন যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে মিশরকে মুসলমানদের থেকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে যাবে । মুকাওকিস ব্যবিলনে এই যে সেনাসংখ্যা বাড়ালেন, তা শুধু নগরীর প্রতিরক্ষার জন্যই ছিল না। বরং তিনি পরিকল্পনা হাতে নিয়েছিলেন, মুসলমানরা যেখানেই আক্রমণ চালাবে, তিনি ব্যবিলন থেকে কিছু সৈন্য নিয়ে পেছন থেকে তাদের উপর পালটা আক্রমণ করবেন । সম্মুখে নিরাপত্াব্যবস্থা কীরূপ সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)কে নওমুসলিম ফারুক আগেই তা অবহিত করে রেখেছিল । সে আমর ইবনে আসকে ব্যবিলন সম্পর্কে সাবধান করে দিয়েছিল । কিন্তু তা সত্বেও আমর ইবনে আস (রাযি.) সেদিকেই অগ্রযাত্রা করছেন। আমর ইবনে আস (রাযি.) স্রেফ এক দিন অপেক্ষা করলেন । তাও এজন্য যে, বিলবিস নগরীর শৃঙ্খলাবিধান ও অন্য অনেকগুলো কাজ গোছানোর প্রয়োজন ছিল । পরদিনই তিনি বাহিনীকে অগ্রযাত্রার আদেশ দিয়ে দিলেন । রওনার আগে তিনি বাহিনীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দিলেন, যার সারমর্ম নিম্নরূপ : “আল্লাহর আদেশ হলো, তোমাদের দীনের শক্ররা যদি পালাতে উদ্ধত হয়, তাহলে তোমরা তাদের ধাওয়া করো এবং তাদের ঠিকানা তছনছ করে দাও । আমি বুঝি, আমাদের সেনাসংখ্যা খুবই অল্প । কিন্তু আমি তোমাদের নিশ্চয়তা ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।