Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৫ মোকাবেলায় এখন রোমান বাহিনী, যারা সামনের দুর্গগুলোতে বসে আছে। তো এটা কি ভালো হয় না যে, আপনি সেই শক্রদের কথা আলোচনা করবেন? “তুমি আমার হৃদয় থেকে একটা বোঝা নামিয়ে দিয়েছ দোস্ত! আমর ইবনে আস (রোযি.) বললেন- “আমি বলতে চাচ্ছিলাম, রোমান বাহিনীকে নিঃশ্বাস ফেলার এবং আত্মসংবরণ করার সুযোগ দেওয়া যাবে না । আমরা যদি এখানে বসে সাহায্যের অপেক্ষা করতে থাকি, তাহলে রোমানরা ধরে নেবে, আমাদের আর সম্মুখে অগ্রসর হওয়ার ক্ষমতা নেই এবং সংখ্যাল্পতার কারণে রোমানদের বিশাল বাহিনীকে আমরা ভয় পাচ্ছি । এমনও হতে পারে, আমরা যদি এখানে বসে থাকি, তাহলে কোনো একসময় রোমান বাহিনী এসে বিলবিস অবরোধ করে ফেলবে আর তাতে আমাদের রসদ আটকে যাবে ৷ ভেবে দেখো, পিছপা হতে রোমান বাহিনীর জন্য গোটা মিশর পড়ে আছে। কিন্ত আমরা যদি পরাজিত হয়ে যাই, তাহলে আমাদের কোনো ঠাই মিলবে না। আমি রোমান বাহিনীর উপর আমার বাহিনীর প্রভাব বহাল রাখতে চাই । আমরা তাদের এতটুকুও বুঝতে দিতে রাজী নই যে, আমরা ক্রান্ত হয়ে পড়েছি এবং কিছুদিন বিশ্রাম না নিয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা রাখি না" “আমাদের সহযোগী বাহিনীর আশা রাখা উচিত কি-না? এক সালার জিজ্ঞেস করলেন । “সাহায্য আসছে'- আমর ইবনে আস (রাযি.) বললেন-_ “এমনটা মনে করো না যে, সাহায্য আসবে না। তোমরা কি আমীরম্ল মুমিনীন সম্পর্কে অবগত নও? আমাদের তিনি নিঃসঙ্গ ছাড়বেন না। আমার পরিকল্পনা ও সিদ্ধাস্ত হলো, অগ্রযাত্রা করে আমরা উম্মেদানিনকে অবরোধে নিয়ে নেব এবং পূর্ণ শক্তি ব্যয় করে এই দুর্গটা জয় করে ফেলব । আল্লাহর সাহায্যে যদি আমরা সফল হয়ে যাই, তাহলে এই ঘাটে দণ্ডায়মান প্রতিটি জাহাজ ও কিশতি আমাদের হবে । তারপর নীলনদ পার হতে আমাদের কোনো সমস্যা থাকবে না ।' সকল এঁতিহাসিক লিখেছেন, পরিস্থিতি ও সাবধানতার দাবি ছিল, আমর ইবনে আস যেন অগ্রযাত্রার ঝুঁকি বরণ না করেন এবং বিলবিসে বসেই সাহায্যের অপেক্ষা করেন। কিন্তু তিনি মহান আল্লাহর উপর ভরসাকারী ও ঝুঁকির সাগরে ঝাঁপিয়ে পড়ার মতো সিপাহসালার ছিলেন । নিজের উপর তার এতখানি আস্থা ছিল যে, নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে কারও কথা শুনতে তিনি রাজী ছিলেন না। সালার ও কমাণ্ডারগণ কিছু পরামর্শ দিলেন । আমর ইবনে আস (রাযি. কিছু গ্রহণ করলেন, কিছু প্রত্যাখ্যান করলেন । অবশেষে অগ্রযাত্রার পরিকল্পনা তৈরি হয়ে গেল। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।