Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ৫৪ কৌশল অবলম্বন করবেন যে, কিবতি খ্রিস্টানদের তার তক্ত বানিয়ে নেবেন । আমি বলতে চাচ্চ্ছ, আপনি কায়রাস ও বিনয়ামিনের রাজনীতি বুঝবার চেষ্টা করুন আর কিবতিদের উপর ভরসা রাখবেন না । ভরসা নিজের সেই বাহিনীটির উপর রাখুন, যারা এ সময় আপনার সঙ্গে আছে সংখ্যায় তারা কম হোক বা বেশি ৷ এটি আপনার নিজস্ব শক্তি | এটিই আপনার কাজে আসবে । চা মদিনা থেকে রওনা-হওয়া সহযোগী বাহিনী এখনও আমর ইবনে আস (রাযি.)- এর কাছে এসে পৌছয়নি । তিনি বিলবিস-জয়ের প্রথম রাতেই আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর নামে বার্তা পাঠিয়ে দিয়েছিলেন। তাতে তিনি লিখেছেন, আমি আরও একটি দুর্গ জয় করে নিয়েছি । এখন সহযোগী বাহিনী ছাড়া এক পা-ও সামনে অগ্রসর হওয়া মানে নিজেদের এমন একটা ঝুঁকিতে ফেলে দেওয়া, যেখানে গোটা বাহিনীর হারিয়ে যাওয়ার সম্ভাবনা-ই বেশি । আমর ইবনে আস (োযি.) তখনও জানতে পারেননি, সহযোগী বাহিনী মদিনা থেকে রওনা হয়ে গেছে। পরদিন ফজর নমাযের পর আমর ইবনে আস (োষি.) তার দুজন নায়েব সালার 055 । “আমার বন্ধগণ॥_ আমর ইবনে আস বললেন- “আমার অনুভূতি আছে, আমি তোমাদের সবাইকে বিরাট এক পরীক্ষায় নিপতিত করছি । কিন্তু এ ছাড়া কোনো উপায়ও তো নেই! বাহিনীর সৈনিকদের দৈহিক অবস্থা আমি প্রত্যক্ষ করছি। কিন্তু তা সত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে আমাদের অতি তাড়াতাড়ি সামনের দিকে রওনা হয়ে যাওয়া এবং সামনের কোনো একটি দুর্গ অবরোধে নিয়ে নেওয়া দরকার । তোমাদের কেউ হয়ত এও ভাবছ যে, মিশর-অভিযানের বিরোধিতাকারীরা- যাঁদের মাঝে প্রবীণ সাহাবি হযরত ওছমান (োযি.) বিশেষভাবে উল্লেখযোগ্য- বলেছিলেন, আমি এলোপাতাড়ি ঝুঁকির মধ্যে ঝাপিয়ে পড়ি এবং এই অভিযানে গোটা বাহিনীকে অজানা ঝুঁকিতে ফেলে মেরে ফেলব । বন্ধুরা! আমার বিরুদ্ধবাদীরা ভুল বলেননি । কিন্তু আমি না জেনে-না বুঝে কোনো ঝুকি বরণ করে নিচ্ছি না । আমি বুঝে এবং খুঁটিনাটি প্রতিটি বিষয়কে সামনে রেখেই তবে ঝুঁকিতে প্রবেশ করি 1 “মহামান্য সিপাহসালার!'- এক সালার বললেন- “এই মুহূর্তে আমার সম্মুখে সেই বিরুদ্ধবাদীরা নন, যারা মিশর-আক্রমণের বিরোধী ছিলেন । আমাদের ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।