Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৩ চওড়া ও পাথুরে । ফলে এগুলোতে কোনো ছিদ্র তৈরি করা আপনার পক্ষে সম্ভব হবে না। এটি ফেরাউনদের নির্মিত দুর্গ, রোমানরা এসে যাকে আরও মজবুত করে তুলেছে । রোমানরা একে দুর্ভেদ্য ও অজেয় দুর্গ মনে করে, যার বাস্তবতা অস্বীকার করা যায় না৷... “নদীর ওপারে আরেকটি দুর্গঘেরা নগরী আছে ফাউম | মজবুতির দিক থেকে এটিও কম নয়। উম্মেদানিন ও ব্যবিলন জয় না করে আপনি ফাউম যেতে পারবেন না । কারণ, সোজা ফাউম চলে গেলে ব্যবিলনে এত পরিমাণ সৈনিক আছে, যার একটি অংশ ফাউমের অবরোধ ভাঙার জন্য পেছন থেকে আপনার উপর আক্রমণ করে বসবে | পেছন থেকে জরুরি সাহায্য এসে পৌছলেই তবে আপনি ব্যবিলন অভিযানের ঝুঁকি মাথায় নিতে পারেন । এই অঞ্চলগুলোর গুরুত্ব আপনি এভাবে বুঝুন যে, ফেরাউনদের পিরামিডগুলো এই অঞ্চলে অবস্থিত । আবুলহাওলের প্রতিকৃতিও এখানে । ধরে নিন, যিনি এই অঞ্চলটা জয় করে নিলেন, সমগ্র মিশর তার হাতে চলে এসেছে । মুকাওকিস ও আতরাবুন আমাদের মাথায় এই বুঝ ঢুকিয়ে দিয়েছেন, মুসলমানরা যদি উম্মেদানিন, ব্যবিলন ও ফাউম পর্যন্ত এসে পড়ে, তাহলে এটি রোমানদের জন্য জীবন ও মৃত্যুর লড়াই হবে । যদি রোমানরা হেরে যায়, তাহলে মিশরে তাদের কোনো ঠিকানা থাকবে না। হেরাক্ল শাম থেকে বিদায় গ্রহণের সময় বলেছিলেন, বিদায় তোমাকে হে শাম! এখন আর আমরা তোমার মাঝে কোনোদিনও ফিরে আসতে পারব না। আপনি যদি এই লড়াইয়ে জিতে যান, তাহলে হেরাক্ল মিশরের কূলে দীড়িয়ে বলবেন, বিদায় তোমাকে হে মিশর! এখন আর আমি তোমার মাঝে কোনোদিনও ফিরে আসতে পারব না ।' আমর ইবনে আস ফারুকের বক্তব্য গভীর মনোযোগসহকারে শুনতে থাকেন । ফীকে-ফীকে কিছু প্রশ্ন করেও অনেক কিছু জেনে নিলেন । এভাবে উক্ত অঞ্চলের স্বচ্ছ একটি নকশা তার সামনে চলে এল । পরে তিনি ফারুককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কিবতি খ্রিস্টানদের মতিগতি কী? এমন কোনো সম্ভাবনা আছে কি যে, তারা হেরাক্ল-এর বিরুদ্ধে বিদ্রোহ করবে? “ওদের উপর কখনও আস্থা রাখবেন না'- ফারুক বলল- “এটা ঠিক যে, কিবতি খিস্টানরা যৃদ্ধের সময় রোমান বাহিনীকে সহযোগিতা দেবে না । কিম্তু বিনয়ামিন খুবই বুদ্ধিমান, বিচক্ষণ ও দূরদর্শী মানুষ । তার মাথায় এই ভাবনাও আছে যে, তিনি যদি হেরাক্লকে ক্ষেপিয়ে তোলেন আর জয় তার বাটে যায়, তাহলে মিশরে তিনি একজন কিবতিকেও জ্যান্ত রাখবেন না। তাছাড়া হেরাক্ল-এর সরকারি খ্রিস্টবাদের বিশপ কায়রাসও অত্যন্ত ধূর্ত ও চালাক মানুষ ৷ তিনি এমন ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।